Friday, April 3, 2026

অবশেষে টাটা গোষ্ঠীর হাতে এল এয়ার ইন্ডিয়ার মালিকানা

Date:

Share post:

সব জল্পনার অবসান ঘটিয়ে জাতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার(Air India) মালিকানা গেল টাটাদের হাতে। শুক্রবার বিভিন্ন সরকারি সূত্র থেকে প্রকাশ্যে এসেছে এই তথ্য। জানা গিয়েছে, এদিন এয়ার ইন্ডিয়া কেনার জন্য নিজেদের শেষ দরপত্র জমা দিয়েছে টাটা গোষ্ঠী(TATA)।

আরও পড়ুন:গোয়ার পর মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রীও কি এবার তৃণমূলে? জল্পনা তুঙ্গে

সরকারি বিমানসংস্থা এয়ার ইন্ডিয়া কেনার জন্য একাধিক বেসরকারি সংগঠন উঠে-পড়ে লাগলেও তালিকায় টাটা গোষ্ঠীর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল স্পাইস জেটের প্রোমোটার অজয় সিং। তবে শেষ পর্যন্ত সকলকে টপকে শেষ হাসি হাসতে চলেছে রতন টাটার সংস্থা। প্রসঙ্গত, এয়ার ইন্ডিয়ার ঋণের বোঝা ছিল ৪৩ হাজার কোটি টাকা। যার মধ্যে থেকে ২২ হাজার কোটি টাকা ইতিমধ্যেই এয়ার ইন্ডিয়া অ্যাসেট হোল্ডিং লিমিটেডকে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় বিমান পরিবহণমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এর আগে ১৫ সেপ্টেম্বরের মধ্যে Air India-র মালিকানা হস্তান্তরের প্রক্রিয়া শেষ করার ইচ্ছেপ্রকাশ করেছিলেন। কিন্তু, সেই সময়সীমাই বর্ধিত হয়ে অক্টোবরের প্রথমে শেষ হল।

advt 19

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...