Monday, March 16, 2026

অপ্রীতিকর ঘটনা রুখতে কড়া প্রশাসন, ভবানীপুরে গণনাকেন্দ্রের বাইরে জারি থাকবে ১৪৪ ধারা

Date:

Share post:

ভবানীপুরে গণনাকেন্দ্রের বাইরে জারি থাকবে ১৪৪ ধারা। জানিয়ে দিল কলকাতা পুলিশ। উপনির্বাচনের আগে থেকেই ভবানীপুর কেন্দ্রে ১৪৪ ধারা জারি করেছিল নির্বাচন কমিশন। তাই আগামীকাল, রবিবার গণনার দিনও ১৪৪ ধারা জারি থাকবে বলে ঘোষণা করেছেন কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র।

আরও পড়ুন: ফের বন্দুকবাজের হামলা আমেরিকার স্কুলে, গুরুতর আহত স্কুলের প্রিন্সিপাল

শনিবার লালবাজারের তরফে একটি বিজ্ঞপ্তি জারি বলা হয়েছে, রবিবার ভোর ৫টা থেকে ভোটের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ভোট গণনা কেন্দ্রের বাইরে ১৪৪ ধারা জারি থাকবে। এদিন সেখানে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কলকাতা পুলিশ। ১০০ মিটারের মধ্যে ৫ জন বা তার বেশি মানুষের জমায়েতে নিষেধাজ্ঞা। পাথর, আগ্নেয়াস্ত্র, বাজি নিয়ে গণনাকেন্দ্রের কাছে ঘোরা যাবে না। এই নিয়ম ভাঙলে কড়া ব্যবস্থা নেবে পুলিশ।
advt 19

 

spot_img

Related articles

প্রশাসন-পুলিশে বদল কমিশনের: বিজেপির প্যানিক রিঅ্যাকশনে জবাব দেবে বাংলা, দাবি তৃণমূলের

বরাবার বাংলা ও বাঙালিকেই অপমান করে গিয়েছে বিজেপি। নির্বাচনের আগেও সেই একইভাবে বাংলাকে অপমানের পথ ছাড়ল না কেন্দ্রের...

আধিকারিকের পরে একাধিক শীর্ষ পুলিশ পদে বদল কমিশনের: নতুন ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা

গোটা বাংলায় প্রশাসনিক থেকে পুলিশি ব্যবস্থার নিয়ন্ত্রণে যে নির্বাচন কমিশন, তা প্রমাণ করতে একমাত্র বাংলাতেই মরিয়া প্রক্রিয়া নির্বাচন...

নির্বাচন ঘোষণা হতেই বাংলার মুখ্যসচিব বদল: কমিশনের রাজনৈতিক উদ্দেশ্যে সরব অখিলেশ

বাংলা দখলের বিজেপির নির্লজ্জ সব প্রচেষ্টা যখন ব্যর্থ তখন নির্বাচন কমিশন প্রয়োগ করে বাংলা দখলে মরিয়া বিজেপি। নির্বাচন...

গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি: রয়েছে কমলা সতর্কতাও

শীত শেষে ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি পাবে গোটা রাজ্য, এমনটা আশা করা হলেও সেই ঝড়-বৃষ্টি এবার রাজ্য জুড়েই তাণ্ডব...