Saturday, April 4, 2026

আরামবাগে মুখ্যমন্ত্রী, বিপর্যয় মোকাবিলায় বৈঠক করবেন নবান্নেও

Date:

Share post:

বন্যা বিধ্বস্ত আরামবাগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পল্লীশ্রী হেলিপ্যাডে দুপুর ১২.৪০-এ নামবে তাঁর কপ্টার। এরপর তিনি ঘুরে দেখবেন দৌলতপুরের ভেঙে যাওয়া বাঁধ এলাকা। কথা বলবেন বন্যা দুর্গত মানুষদের সঙ্গেও। তাঁদের অভাব-অভিযোগ শুনবেন। তাঁর সঙ্গে থাকবেন স্থানীয়রা এলাকার জন প্রতিনিধিরা। মুখ্যমন্ত্রী আসারা আগেই নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা আরামবাগ মহকুমা চত্বর। প্রশাসনিক মহলে চূড়ান্ত তৎপরতা।

 

এদিনই দুপুর ৩টের সময় উচ্চ পর্যায়ের বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। আকাশপথে বন্যা পরিস্থিতি পরিদর্শনের পর দুপুর তিনটের সময় নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে উপস্থিত থাকবেন সকল জেলাশাসক, মুখ্য সচিব এবং সমস্ত দফতরের সচিবরা। পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় নির্দেশ দেবেন মুখ্যমন্ত্রী।

advt 19

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...