Tuesday, June 23, 2026

ভেসে উঠল আরও দু’টি মৃতদেহ, মেঘালয়ের বাস দুর্ঘটনায় মৃত বেড়ে ৮

Date:

Share post:

দুর্ঘটনার একদিন কাটতে না কাটতেই নদী থেকে উদ্ধার হল আরও দুটি দেহ। মনে করা হচ্ছে বাস দুর্ঘটনায় ওই দু’জনেরও মৃত্যু হয়েছে। বুধবার মেঘালয়ের তুরা থেকে শিলংগামী একটি বাস নদীতে পড়ে যায়। দুর্ঘটনায় ৬ জনের মৃতদেহ উদ্ধার হয়। ১৬ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। তবে শুক্রবার রাতে আরও দুটি মৃতদেহ ভেসে ওঠায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮। পাশপাশি মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

আরও পড়ুন:বিতর্কের মধ্যেই স্পিকারের সাক্ষাৎকার চাওয়ার চিঠি প্রকাশ্যে আনলেন বাবুল

মেঘালয় পুলিশ সূত্রের খবর, বুধবার রাত ১০ টা নাগাদ বাসটি মেঘালয়ের তুরা থেকে শিলংয়ের উদ্দেশ্যে রওনা হয়েছিল। রাত ১২টা নাগাদ বাঁক নিতে গিয়ে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর সোজা রিঙ্গডি নদীতে পড়ে যায়। খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। তারা নদীতে চার যাত্রীর মৃতদেহ ভাসতে দেখে। বাকি দুই যাত্রীর মৃতদেহ বাসের ভিতর থেকে উদ্ধার করে। আহত অবস্থায় ১৬ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে এবং তাদের একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান ছিল বাসটিতে ২১ জন যাত্রী ছিল। কিন্তু আহত ও মৃতদের হিসাবে গড়মিল থাকায় মনে করা হচ্ছে, বাসে কমপক্ষে ৩০ জন যাত্রী ছিলেন। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটল,তা এখনও অধরা। মৃতের সংখ্যা আরও বাড়তে বলেও আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় প্রশাসন সূত্রে জানানো হয়েছে, আহত ও মৃত যাত্রীদের মধ্যে ৯জন তুরার বাসিন্দা ছিলেন এবং ১২ জন উইলিয়ামনগরের। আহতদের আপাতত একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে। শুক্রবারই উদ্ধারকার্য শেষ করে দেওয়া হয়েছে। তবে নদীতে আরও কেউ ভেসে যাওয়ার আশঙ্কায় স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।

advt 19

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...