Tuesday, June 23, 2026

বিতর্কের মধ্যেই স্পিকারের সাক্ষাৎকার চাওয়ার চিঠি প্রকাশ্যে আনলেন বাবুল

Date:

Share post:

কয়েকমাস আগেই রাজনীতি ছেড়েছিলেন। সম্প্রতি তৃণমূলে যোগ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে বলেছিলেন ‘আমি প্লেয়িং ইলেভেনে থাকতে চাই’। কিন্তু তারপরেও সাংসদ পদ থেকে ইস্তফা দেননি। আর তা নিয়েই শুরু হয়েছে বিতর্ক।

আরও পড়ুনঃমোদি-শাহকে ”নাথুরাম বানাই জোড়ি” কটাক্ষ, বিজেপিকে টুকরো টুকরো করার শপথ কানাইয়ার

ইস্তফা দিতে দিল্লি গিয়েছিলেন বাবুল সুপ্রিয়। কিন্তু লোকসভার সচিবালয় সূত্র উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ‘পদত্যাগ ঘোষণার পর স্পিকারের সঙ্গে যোগাযোগ করেননি আসানসোলের সাংসদ।’ এরপরই লোকসভার সচিবালয়ের দাবি খারিজ করে বাবুল সুপ্রিয় একের পর এক টুইট করেছেন। যেখান তিনি সরকারি চিঠিও জুড়ে দিয়েছেন। চিঠিতে স্পষ্ট লেখা রয়েছে, গত মাসের ২৩ তারিখ বৃহস্পতিবার স্পিকারের সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছেন বাবুল সুপ্রিয়। যেখানে চিঠিটি গৃহীত হিসাবে লেখাও রয়েছে। বাবুলের দাবি, অধ্যক্ষের সচিবালয় চিঠিটি গ্রহণ করেছেন।

পাশাপাশি সাংসদের বাড়ি ছাড়ার নথিও টুইট করেছেন বাবুল সুপ্রিয়। সেখানে তিনি অপর একটি চিটজি দিয়ে লিখেছেন, ‘বিজেপির সঙ্গে অনেক আগেই সবরকমভাবে নিজেকে সরিয়ে এনেছি। দলবদল করলেও অনেকি সাংসদ পদ ছাড়েন না। আমিও এটা করব না। স্পিকার সময় দিলেই ইস্তফা দেব।বাংলো ছাড়ার প্রমাণ রইল’

advt 19

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...