Tuesday, June 23, 2026

রাতভর আর জি কর মেডিক্যাল কলেজে ছাত্রবিক্ষোভ, রাতেই উঠল ঘেরাও

Date:

Share post:

রাতভর ঘেরাও থাকার পর অবশেষে ঘেরাও মুক্ত হলেন আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডাক্তার সন্দীপ ঘোষ। জানা গেছে শুক্রবার রাতে অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ দেখান মেডিক্যাল কলেজের ছাত্র, ইনটার্ন ও জুনিয়ার ডাক্তাররা। তবে রাতেই তিনঘণ্টা ধরে দু’তরফের বৈঠকের পর খানিকটা হলেও জট ছাড়ে। রাত সাড়ে ৩টে নাগাদ ঘেরাও ওঠে।

আরও পড়ুন: উৎসবের মরসুমে জ্বালানির জ্বালা, ফের দাম বাড়ল পেট্রোল-ডিজেল ও কেরোসিনের:

জানা গেছে, শুক্রবার সন্ধে থেকে একাধিক দাবিতে আর জি কর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও বিভাগীয় অধ্যাপকদের ঘেরাও শুরু করেন জুনিয়র ডাক্তারদের একাংশ। তাঁদের অভিযোগ, কলেজে কোনও সিন্ডিকেট নেই। সামান্য বিষয় নিয়ে বড় বেশি সমস্যা তৈরি করা হচ্ছে। যদিও কলেজ কর্তৃপক্ষ এই বিষয়ে বিশেষ কোনও মন্তব্য করতে চায়নি। এদিকে সূত্রের খবর, জুনিয়র ডাক্তারদের দাবি মেনে আগামী সপ্তাহে কলেজের স্টুডেন্টস কাউন্সিল গঠিত হওয়ার কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। এমনকি খসড়া তৈরি। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর নির্দেশে কলেজের ছাত্রছাত্রীদের জন্য ১০ একর জমিতে নতুন হস্টেল তৈরির পরিকল্পনাও নেওয়া হয়েছে।

সূত্রের খবর এসব কিছু সম্পর্কে পড়ুয়ারা অবহিত নন। তাই শুক্রবার রাতে অধ্যক্ষকে ঘেরাও কর্মসূচি চালান তাঁরা। বিক্ষোভকারীরা জানান, তাঁদের সঙ্গে কোনও রাজনৈতিক দলের মদত নেই। অধ্যক্ষ কথা বললেই সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশা তাঁদের। শুক্রবার রাতেই হাসপাতালে পৌঁছন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায় ।এরপর দু’পক্ষের  আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বলে জানিয়েছেন তিনি। যদিও অধ্যক্ষকের কোনও প্রতিক্রিয়া  এখনও মেলেনি।

advt 19

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...