Friday, June 26, 2026

স্বামী -পুত্রকে নিয়ে মলদ্বীপে সুখের সাগরে ভাসছেন শুভশ্রী

Date:

Share post:

হাজারো ব্যস্ততার মাঝে একটু করে সময় বের করে পরিবারকে সময় দেন রাজ (Raj Chakraborty) এবং শুভশ্রী (Subhasree) দুজনেই । দুদিন হল তারা সপরিবারে মলদ্বীপ (Maldives) বেড়াতে গেছেন । পুত্র ইউভানের এটাই প্রথম আন্তর্জাতিক ট্যুর (Foreign Tour) । বেড়ানোর প্রতিটি ভালো লাগার মুহূর্তের ছবি দুজনেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন। আর এর পাশাপাশি হবু দম্পতিদের জন্য ভালো একটি হনিমুন স্পট এর সন্ধান দিয়েছেন শুভশ্রী। নিজের ইনস্টাপেজ এ সেই বার্তাও দিয়েছেন নায়িকা। শুধু রাজ-শুভশ্রী নয় ফরেন লোকেশনের মধ্যে মলদ্বীপ এখন তারকাদের প্রিয় গন্তব্য হয়ে উঠেছে । শুরু শুরুতে বলিউড তারকারাই বেশি যাচ্ছিলেন মলদ্বীপে । সম্প্রতি সঈফ -করিনাও দুই ছেলেকে নিয়ে মলদ্বীপ ঘুরে এলেন। রণবীর-আলিয়া, পরিণীতি চোপড়া, রুবিনা-অভিনব, দিশা-রাহুলও ঘুরে এলেন মলদ্বীপ থেকে। এখন সেখানে যাচ্ছেন টলি সেলেবরাও। কয়েক মাস আগে গিয়েছিলেন দেব-রুক্মিণী, শ্রাবন্তীও।

advt 19

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...