Monday, March 16, 2026

প্রয়োজনে ডিভিসির থেকে ক্ষতিপূরণ চাইব: বন্যা পরিস্থিতি খতিয়ে দেখে তোপ মমতার

Date:

Share post:

ডিভিসির(DVC) ছাড়া জলে ভেসে গিয়েছে রাজ্যে একাধিক জেলা। এই ঘটনার জেরে গতকালই রীতিমতো উষ্মা প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এরপর শনিবার আকাশপথে জেলায় জেলায় বন্যা পরিস্থিতি ঘুরে দেখলেন তিনি। জলে নেমে কথা বলেন মানুষের সঙ্গে। এবং আরামবাগের মাটিতে দাঁড়িয়ে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে তিনি জানালেন প্রয়োজনে ডিভিসির থেকে ক্ষতিপূরণও চাইবেন তিনি।

শনিবার হেলিকপ্টারে করে বন্যা বিধ্বস্ত এলাকাগুলি পরিদর্শন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর হেলিকপ্টারে আরামবাগ নামেন তিনি। সেখান থেকে পায়ে হেঁটে তিনি যান কালিকাপুর ত্রাণশিবিরে। হাঁটু জলে দাঁড়িয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বলার পাশাপাশি তিনি বলেন, বছরে চারবার জল ছাড়ে ডিভিসি। আর তার জেরে আমাদের ক্ষতি হবে এটা চলতে পারে না ।প্রয়োজনে ডিভিসির কাছ থেকে আমরা ক্ষতিপূরণ চাইবো। তিনি আরো জানান, ডিভিসি প্রায় সাড়ে ৫ লক্ষ কিউসেক জল ছেড়েছে। এত জল যে ছাড়া হবে তা রাজ্য সরকারকে জানানো হয়নি। এটা অপরাধ। বিষয়টি নিয়ে যা চিঠি লেখার আমরা লিখব। পাশাপাশি মুখ্যমন্ত্রী আরো বলেন, যেটা হয়েছে এটা ম্যান মেড বন্যা। রাজ্য আটটি জেলা প্লাবিত হয়েছে। বাঁধ গুলির ড্রেজিং করলে এই সমস্যা হতো না। বাঁধ সংস্কার করুক ঝাড়খণ্ড সরকার, প্রয়োজনে আলোচনা ও প্ল্যানিং করুক। পাশাপাশি অবিলম্বে কেন্দ্রকে মাস্টার প্ল্যান তৈরির বার্তাও দেন মমতা।

আরও পড়ুন:দ্বীপরাজ্যে ফুটছে ঘাসফুল, গোয়া তৃণমূলে যোগদান প্রাক্তন ফুটবলার-বক্সারের

সূত্রের খবর, গোটা পরিস্থিতি পরিদর্শনের পর দুপুরেই নবান্নে পৌঁছে যাবেন মমতা। সেখানে মুখ্যসচিবের সঙ্গে বন্যা কবলিত এলাকা নিয়ে বৈঠকেও বসার কথা আছে মুখ্যমন্ত্রীর। সেখানে আলোচনা হবে এই পরিস্থিতিতে কী কী করণীয়। ডিভিসির কাছে ক্ষতিপূরণ চাওয়া হবে কিনা, তা নিয়েও এই বৈঠকে আলোচনা হতে পারে বলে জানাচ্ছে সূত্র।

advt 19

 

spot_img

Related articles

গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি: রয়েছে কমলা সতর্কতাও

শীত শেষে ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি পাবে গোটা রাজ্য, এমনটা আশা করা হলেও সেই ঝড়-বৃষ্টি এবার রাজ্য জুড়েই তাণ্ডব...

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...

যোগান স্বাভাবিক, তবু গ্যাসের দামের বোঝা! কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে আজ পথে মমতা

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রেক্ষিতে গোটা বিশ্বের জ্বালানি সংকট। সেই সংকটের মোকাবিলায় কোথায় দেশের শাসকদলের নীতি? সব পরিস্থিতির মোকাবিলাতে...

হাসপাতালের ICU-তে ভয়াবহ আগুন: কটকে মৃত ১০ রোগী, গাফিলতির অভিযোগ!

হাসপাতালে সুস্থ হতে এসে শেষ পর্যন্ত আগুনে পুড়ে মৃত্যু হল ১০ রোগীর। মধ্যরাতের ভয়াবহ আগুনে ওড়িশার কটকের এসসিবি...