Monday, February 9, 2026

পরিবেশ বাঁচাতে দিনহাটাকে ‘সবুজে’ মুড়ে দিয়েছেন গাছপ্রেমী উমাশঙ্কর

Date:

Share post:

গাছ লাগানোই তার নেশা৷ যখন সুযোগ পান গাছ লাগান তিনি৷ ব্যাক্তিগত ভাবে এমন উদ্যোগ নিয়েছেন। সবুজকে বাঁচাতে তার এই সংগ্রাম। দিনের বেশিরভাগ সময় গাছেদের নিয়ে ভালো থাকেন। দিনহাটা জুড়ে কয়েক হাজার ফুল ফল বনৌষধির গাছ লাগিয়েছেন তিনি৷ উমাশঙ্কর সরকারের এই ব্যাক্তিগত উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে বিভিন্ন মহলে। নিতান্তই একার উদ্যোগে প্রায় তিরিশ বছর ধরে এভাবেই নিঃশব্দে সবুজ পৃথিবী গড়ে তোলার লড়াই শুরু করেছেন তিনি। আম জাম কাঠাল, হরিতকী, অর্জুন, আমলকি, দেবদারু সহ নানা ফুল গাছ লাগিয়েছেন তিনি। সিভিল ডিফেন্সে অস্থায়ী চাকুরি করতেন তিনি। বিয়ে করেন নি। তবে তার সংসারে সদস্য কম নয়। গাছেদের নিয়ে তার সংসার৷ দিনহাটা শহরের বোর্ডিং পাড়ার বাড়ি থেকে নিয়মিত ভাবে গাছের চারা নিয়ে বেড়িয়ে পরেন। এরপর রাস্তার দুপাশে উপযুক্ত ফাঁকা জায়গায় লেগে পড়েন তা রোপন করতে৷ কখনো কখনো টাকার অভাবে ধার করেও গাছের চারা কিনে নিজের এই লড়াই চালিয়ে গিয়েছেন৷ সরকারি সুবিধা পেলে তিনি আরও তার লক্ষ্যে এগিয়ে যেতে পারবেন বলে জানিয়েছেন বছর ষাটের এই যোদ্ধা৷ কংক্রিটে মুড়ছে শহর৷ সবুজ হারিয়ে ফ্যাকাসে হয়েছে চারিদিক৷ তার মাঝে নিজের মত করে জোর সওয়াল। সবুজকে বাঁচাতে আজীবনের লড়াই দিনহাটার উমাশঙ্কর সরকারের। রাস্তার পাশে গাছ লাগানোই তার নেশা। গাছ লাগিয়েই তার দায়িত্ব শেষ হয়না। বাঁশের খাচা বানিয়ে সেই চারা গাছকে যত্ন করে বড় করেও তোলেন তিনি। উমাশঙ্করবাবু বলেন গাছ কেটে ফেলা হচ্ছে। হারিয়ে যাচ্ছে সবুজ। আরও বেশি করে গাছ লাগাতে হবে সকলকে। তিনি গাছ লাগানোর পাশাপাশি সাধারন মানুষকে সচেতন করেন যাতে গাছ লাগান ও তার যত্ন করেন।

advt 19

 

 

spot_img

Related articles

রাজমিস্ত্রির মৃত্যু ঘিরে রণক্ষেত্র শাসন! ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক রাজমিস্ত্রির (Shashon Violence)! সোমবার এই ঘটনার পর থেকেই বিক্ষোভের জেরে কার্যত রণক্ষেত্রের রূপ...

নেতাজির INA যোদ্ধার সম্মান কতটা, মালয়েশিয়ায় গিয়ে দেখলেন মোদি

দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ভারতের বর্তমান বিজেপি সরকার অস্বীকার করলেও বিশ্বের নানা প্রান্তে, বিশেষত দক্ষিণ এশিয়া জুড়ে ছড়িয়ে...

মমতার দাবিকে সুপ্রিম মান্যতা! মাইক্রো অবজারভাররা নন, সর্বোচ্চ সিদ্ধান্ত ERO-দের: ৭দিন সময়সীমা বৃদ্ধির নির্দেশ

মাইক্রো অবজারভার নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দাবিকেই মান্যতা শীর্ষ আদালতের। ভোটার তালিকা...

এক রানের জন্য ত্রি-শতরানের স্বপ্নভঙ্গ , মার্টিন ক্রো-র সঙ্গে একই তালিকায় সুদীপ

রঞ্জি ট্রফির (Ranji Trophy)কোয়ার্টার ফাইনালে ১ রানের জন্য ট্রিপল সেঞ্চুরি হাতছাড়া হল সুদীপ কুমার ঘরামির(Sudip Gharami )। কল্যাণীতে...