Sunday, April 5, 2026

রেকর্ড! অক্সিজেন ছাড়াই প্রথম ভারতীয় হিসেবে ধৌলগিরি শৃঙ্গজয় বঙ্গকন্যা পিয়ালির

Date:

Share post:

নজির গড়লেন বাংলার মেয়ে পিয়ালি। প্রথম ভারতীয় মহিলা হিসেবে অক্সিজেনের সাহায্য ছাড়াই ধৌলাগিরি শৃঙ্গ জয় করলেন হুগলির চন্দননগরের পিয়ালি। শুক্রবার সকালে কোনও সাপ্লিমেন্টারি অক্সিজেন ছাড়া ধৌলাগিরি (৮,১৬৭ মি.) শৃঙ্গে আরোহন করলেন পিয়ালি বসাক।

চন্দননগরের কানাইলাল স্কুলে শিক্ষকতার কাজ করেন পিয়ালি। ছোটোবেলা থেকেই পাহাড়ের প্রতি টান ছিল পিয়ালির। শিক্ষকতার পাশাপাশি তাই এটাকেও ধ্যান-জ্ঞান করে নিয়েছিলেন তিনি। গত ৫ সেপ্টেম্বর চন্দননগর থেকে মিথিলা এক্সপ্রেসে রক্সৌলে পৌঁছান, সেখান থেকে নেপাল। এরপরেই সতীর্থদের সঙ্গে শুরু করেন ধৌলাগিরি শৃঙ্গ অভিযান। এর আগে ২০১৮-তে মানাসুলু শৃঙ্গ জয় করেছেন পিয়ালি। এবারেও সাফল্য পেলেন। শুধু সাফল্যই নয়, এই অভিযানে তিনি এক ভারতীয় তো বটেই, বাঙালি হিসেবেও অনন্য নজির গড়লেন। সাধারণত আট হাজার মিটার উচ্চতায় উঠতে গেলে অক্সিজেনের সাহায্য লাগে। কিন্তু পিয়ালি এই অভিযান শেষ করেন কোনও রকম অক্সিজেনের সাহায্য ছাড়াই। ঘরের মেয়ের অনন্য নজির এবং সাফল্যে উচ্ছ্বসিত পরিবারের সদস্যরা। তাঁর এই সাফল্যে সহকর্মী থেকে শুভাকাঙ্ক্ষীরা সকলেই খুশি।

আরও পড়ুন- সুকান্তের সম্বর্ধনায় নেই কেন? লকেট বললেন “ব্যস্ত আছি”

advt 19

 

Related articles

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...