Saturday, April 4, 2026

ফের বন্দুকবাজের হামলা আমেরিকার স্কুলে, গুরুতর আহত স্কুলের প্রিন্সিপাল

Date:

Share post:

ফের একবার আমেরিকার(America) মাটিতে বন্দুকবাজের তাণ্ডব। স্কুলে ঢুকে নির্বিচারে গুলি চালাতে দেখা গেল স্কুলেরই প্রাক্তন এক ছাত্রকে। এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন স্কুলের প্রিন্সিপাল(principal)। দ্রুততার সঙ্গে হামলাকারীকে পুলিশ(police) গ্রেফতার করলেও ভয়াবহ এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে টেক্সাসের(Texas) হিউস্টনের স্কুলে। ফের একবার এইগুলি কান্ডের ঘটনা প্রশ্ন উঠতে শুরু করেছে আমেরিকার বন্দুক নীতি নিয়ে।

আরও পড়ুন:আরামবাগে মুখ্যমন্ত্রী, বিপর্যয় মোকাবিলায় বৈঠক করবেন নবান্নেও

সংবাদমাধ্যম সূত্রের খবর, শুক্রবার বেলায় হঠাৎই আমেরিকার হিউস্টনের (Houston) ইয়েস প্রেপ সাউথওয়েস্ট সেকেন্ডারি স্কুলে বন্দুক হাতে প্রবেশ করে এক আততায়ী। প্রিন্সিপালের কাচের ঘরের সামনে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। বিপদ বুঝে পড়ুয়াদের কথা চিন্তা করে তিনি বেরিয়ে এলে পিঠে গুলি লাগে তার। গুরুতর আহত অবস্থায় বর্তমানে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে দ্রুত আততায়ী খোঁজে ময়দানে নামে পুলিশ। সমস্ত এলাকায় সর্তকতা জারি করার পাশাপাশি আকাশ প্রথম নজরদারি চালানো হয়। পুলিশ তার পরিচয় প্রকাশে না আনলেও জানা গিয়েছে, বছর পঁচিশের ওই আততায়ী ইয়েস প্রেপ সাউথওয়েস্ট সেকেন্ডারি স্কুলেরই প্রাক্তন ছাত্র। মনে করা হচ্ছে প্রিন্সিপালের সঙ্গে তার ব্যক্তিগত কোনো শত্রুতা ছিল। এলাকাবাসীর নিরাপত্তা দিকে খেয়াল রেখে টুইট করে হিউস্টন পুলিশ এলাকাবাসীকে বাড়ির বাইরে না বেরনোর অনুরোধ জানানো হয়েছে।

advt 19

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...