Friday, March 13, 2026

ডিভিসির বিষয়ে পদক্ষেপ নিন: ‘ম্যানমেড বন্যা’য় কেন্দ্রকে বার্তা মমতার

Date:

Share post:

উৎসবের শুরুতেই ডিভিসির ছাড়া জলে বানভাসি রাজ্যের ৮ টি জেলার কয়েক লক্ষ মানুষ। না জানিয়ে ডিভিসি(DVC) জল ছাড়ার ঘটনায় ইতিমধ্যেই উষ্মা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। শনিবার বন্যা কবলিত এলাকাগুলি পরিদর্শনের পর নবান্নে এসে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী(chief minister)। এরপরই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কেন্দ্রকে কড়া বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। গোটা ঘটনার জন্য ডিভিসিকে দায়ী করে কেন্দ্রকে উদ্দেশ্য করে তিনি জানালেন, অবিলম্বে ডিভিসির বিষয়ে পদক্ষেপ নিন।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, “উদয়নারায়ণপুর, বাগনান, খানাকুল, ঘাটাল, ডেবরা, পটাশপুর প্লাবিত হয়েছে। প্রায় ৫ লক্ষ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে। পুজোর সময় মানুষ উৎসব করবে না প্রাণ বাঁচাবে? আমরা এবার ডিভিসি-র কাছে ক্ষতিপূরণ চাইব। কেন্দ্রকে বলছি, ডিভিসি-র বিষয়ে পদক্ষেপ করুক। বারবার প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখেছি। আবার প্রধানমন্ত্রীকে চিঠি দেব। কতবার ডিভিসি আমাদের ভাসাবে?” শুধু তাই নয় এদিন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একহাত নিতে ছাড়েননি মমতা। তিনি বলেন, “কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কথায় কথায় মানবাধিকার কমিশন পাঠান। কিন্তু ডিভিসি জল ছেড়ে বানভাসি করলে ক্ষতিপূরণ দিচ্ছেন না কেন? বারবার ঝড় হয়েছে কত টাকা ক্ষতিপূরণ দিয়েছেন?” এনডিআরএফ এসডিআরএফ-এর টাকাও দেওয়া হচ্ছে না বলে এদিন সরাসরি কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন:“কতটা জল ছাড়া যাবে দেখে গিয়েছিল কেন্দ্রীয় দল, তারপরও…” DVCকে তোপ অপরূপার

এদিন ডিভিসি প্রসঙ্গে তিনি আরো বলেন, “ঝাড়খন্ডে বৃষ্টি হলে ধাপে ধাপে জল না ছেড়ে কেন একবারে জল ছেড়ে প্লাবিত করা হচ্ছে? ৩০ তারিখের পর থেকে ১০ লক্ষ কিউসেকের বেশি জল ছাড়া হয়েছে। ডিভিসি প্রতিবার জল ছেড়ে আমাদের ডোবাচ্ছে। ডিভিসি কেন জলাধারগুলি সংস্কার করছে না? বৃষ্টি বেশি হয়েছে তার জন্য রাজ্য সরকার সাড়ে তিন লক্ষেরও বেশি পুকুর কেটেছে। যেভাবে ডিভিসি জল ছেড়েছে তা বড় অপরাধ। এই বন্যা ম্যান মেড।”

advt 19

 

spot_img

Related articles

মাঝপথে থমকাল সুনিধির সুরের সফর: আপাতত পিছল কলকাতার অনুষ্ঠান

লাগাতার সঙ্গীত সফরে ক্লান্ত গায়িকা। লখনউয়ের (Lucknow) মঞ্চে গাইতে গিয়েই গলায় সমস্যা হওয়ায় কান্নায় ভেঙে পড়েন সুনিধি চৌহান...

ইরাকে ভেঙে পড়ল মার্কিন যুদ্ধ বিমান, বিবৃতি ট্রাম্প সেনাবাহিনীর

পশ্চিম এশিয়ার যুদ্ধের মধ্যেই পশ্চিম ইরাকে ভেঙে পড়ল আমেরিকার (US Military Aircraft Crash) সামরিক বিমান কেসি-১৩৫ রিফুয়েলিং বিমান...

সাত অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে: ২০০ স্বাক্ষরে ইমপিচমেন্ট পাশ সময়ের অপেক্ষা!

সংসদে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট পাশ হওয়া কী সময়ের অপেক্ষা? শুক্রবার তৃণমূলের নেতৃত্বে বিরোধী সাংসদরা...

ভারতীয় ফুটবলে শোকের ছায়া, প্রয়াত এআইএফএফের প্রাক্তন সচিব

প্রয়াত অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (AIFF) প্রাক্তন সচিব কুশল দাস। শুক্রবার দিল্লির একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ...