Tuesday, June 23, 2026

“গডসে জিন্দাবাদ বলার অর্থ দেশকে নির্লজ্জভাবে অপমান করা”, ক্ষুব্ধ বিজেপি সাংসদ বরুণ

Date:

Share post:

জাতির জনক গান্ধীজীর(Mahatma Gandhi) জন্ম জয়ন্তীতে সোশ্যাল মিডিয়াতে গডসের জয়ধ্বনী করছে হিন্দুত্ববাদীরা। শুধু তাই নয় এমন একটি দিনে টুইটারে রীতিমতো ট্রেন্ডিং হয়েছে গডসের জিন্দাবাদ হ্যাশট্যাগ। লজ্জাজনক ঘটনা দেখে আর চুপ করে রইলেন না বিজেপি সাংসদ বরুণ গান্ধী(Varun Gandhi)। রীতিমতো সরব হয়ে এই ধরনের ঘটনা যারা ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে তোপ দাগলেন তিনি। স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, গান্ধীজীর জন্মদিনে যারা গডসের নামে স্লোগান দিচ্ছে তারা নির্লজ্জভাবে দেশকে অপমান করছে।

এই ঘটনায় টুইটারে সরব হয় উত্তরপ্রদেশে বিজেপি সাংসদ বরুণ গান্ধী লেখেন, “ভারত চিরদিনই আধ্যাত্মিকতার দিক থেকে সুপার-পাওয়ার ছিল। কিন্তু মহাত্মার (Mahatma Gandhi) হাত ধরেই, তাঁর ব্যক্তিত্ব এবং আদর্শেই আমরা নীতিগত আধিপত্য অর্জন করেছি। এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। যারা আজ ‘গডসে জিন্দাবাদ’ (Godse zindabad) বলে টুইট করছেন, তাঁরা আসলে নির্লজ্জভাবে দেশকেই লজ্জিত করছেন।”

আরও পড়ুন- মহিলাদের বুটের টক-টক আওয়াজে পুরুষদের মনে খারাপ চিন্তার উদয় হয়! ব্যাখ্যা দিল তালিবান advt 19

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...