Monday, April 6, 2026

সুখবর! শীঘ্রই বাজারে আসতে চলেছে ২-১৮ বয়সীদের টিকা

Date:

Share post:

ট্রায়াল শেষ। ফলাফলও জমা দেওয়া হয়েছে। এখন শুধু অপেক্ষা ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া(DGCI)-এর অনুমোদন বাকি। ব্যাস! তাহলেই দেশে প্রথম ২ থেকে ১৮ বয়সীদের টিকা দিতে পারবে ভারত বায়োটেক।

আরও পড়ুন:শুটিং বাতিল করলেন শাহরুখ, স্পেন থেকে দ্রুত ফিরছেন দেশে!! 

গত মাসেই ভারত বায়োটেকের তরফে জানানো হয়েছিল, শিশুদের উপর কোভ্যাক্সিনের দ্বিতীয় ও তৃতীয় দফার ট্রায়াল শেষ হয়ে গিয়েছে। শীঘ্রই তারা DCGI-এর কাছে অনুমোদনের জন্য জানাবেন। তবে আবেদনপত্র জমা দেওয়ার পাশাপাশি বুস্টার ডোজ় নিয়েও চিন্তাভাবনা শুরু করা হয়েছে বলে জানায় টিকা উৎপাদক সংস্থা। বুস্টার ডোজ় নিয়ে বিস্তারিত তথ্য না জানালেও ন্যাসাল ভ্যাকসিন অর্থাৎ নাকের মাধ্যমেই টিকাকরণের পরিকল্পনা করা হচ্ছে বলে খবর।

দেশে করোনার তৃতীয় ঢেউয়ের সংক্রমনে নিয়ন্ত্রণে লাগাম দিতে ১৮ ঊর্ধ্বদের টিকাকরণ চলছে। উৎসবের মরসুমে করোনার তৃতীয় ঢেউ ভয়াবহভাবে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। অক্টোবর থেকেই শিশুদের টিকাকরণ শুরুর প্রক্রিয়া শুরু করার পরিকল্পনা ছিল। কিন্তু এখনও অবধি শিশুদের টিকাকরণ নিয়ে কোনও ঘোষণা করেনি কেন্দ্র। তবে কোভ্যাকসিনের ডোজ এলে তা দ্রুত বাজারে আনা হবে বলে সূত্রের খবর।

advt 19

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...