Thursday, April 2, 2026

‘প্রত্যাশিত জয়’ মমতার; শুভেচ্ছাবার্তা রাজীবের

Date:

Share post:

ভবানীপুর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের পরেই রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে জয়ী হবেন এটা প্রত্যাশিত ছিল। আমার তরফে তাঁকে আন্তরিক অভিনন্দন জানাই।’ বিধানসভা নির্বাচনের ঠিক আগে ‘দল বদল’ করেছিলেন রাজীব। বিজেপি-র প্রতীকে ডোমজুড় কেন্দ্র থেকে লড়াই করলেও জয়ী হতে পারেননি তিনি। ভোটের ফলাফল ঘোষণার পর থেকেই রাজীবের সঙ্গে দূরত্ব বাড়তে শুরু করে গেরুয়া শিবিরের। তাঁর প্রত্যাবর্তনের জল্পনা নিয়েও চর্চা হয়েছিল । যদিও বিজেপি-তে তাঁর অবস্থান ঠিক কী, তা স্পষ্ট নয়।

ভবানীপুরে উপনির্বাচনে নিজের জয়ের রেকর্ড নিজেই ভেঙেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন রাজীব। এখানেই থেমে থাকেননি রৃজীব। তিনি আরও বলেন, ‘আগেই বলেছিলাম উপনির্বাচনে BJP-র প্রার্থী দেওয়া উচিত হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে বিধানসভায় ২১৩টি আসন তৃণমূলকে দিয়েছে রাজ্যের বাসিন্দারা। এক্ষেত্রে সৌজন্যে দেখিয়ে ভবানীপুরে প্রার্থী না দেওয়া উচিত ছিল BJP-র।’ মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ে রাজীবের শুভেচ্ছা বার্তা নিয়ে রাজ্য রাজনীতির অন্দরে নতুন করে শুরু হয়েছে জল্পনা ।

advt 19

 

Related articles

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...

ভোটার তালিকা থেকে বাদ: বিক্ষোভের জেরে কালিয়াচকে আটকে ৭ বিচারবিভাগীয় আধিকারিক

রাজ্যে এসআইআর-এর অ্যাডজুডিকেশন মামলাগুলির নিষ্পত্তি শুরু হতেই প্রায় ৪৫ শতাংশ মানুষের নাম বাদ পড়েছে। যার জেরে রাজ্যের উত্তর...

IPL: পিচ নিয়ে অবস্থান স্পষ্ট নায়ারের, পাথিরানাকে নিয়েও দিলেন বড় আপডেট

চলতি মরশুমের আইপিএলেরর (IPL) শুরুটা একে বারেই ভালো হয়নি কেকেআরের(KKR) ।ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া...

প্রথম ম্যাচে ব্রাত্য, লখনউ জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান সচিন পুত্র

আইপিএলের মঞ্চে  নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। দীর্ঘ ৫ বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে...