Saturday, April 4, 2026

এনসিবি দফতরে ছেলের কাছে শাহরুখ-গৌরী?

Date:

Share post:

বলিউডের ‘বাদশা ‘ (shahrukh Khan & Gouri Khan) ভেবেছিলেন ছেলে আরিয়ানের গ্রেফতারি এড়াতে পারবেন । কিন্তু পারলেন না । মাদক কাণ্ডে বড় ছেলে আরিয়ানকে শেষ পর্যন্ত গ্রেফতার করল নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (NCB) । রবিবার সকাল থেকে ফোনে ফোনে দীর্ঘক্ষণ এনসিবি কর্তাদের সঙ্গে কথা হয়েছে শাহরুখের। কিন্তু বেলার দিকে ছেলে গ্রেফতার হতেই আর ঘরে থাকতে পারেননি বাবা-মা শাহরুখ-গৌরী।

শনিবার রাত থেকে মাদক কাণ্ডে ছেলের আটক হওয়ার খবর প্রকাশ্যে আসে । কিন্তু তখনো শাহরুখ বা গৌরী খান প্রকাশ্যে এ নিয়ে কোনো কথা বলেননি। কিন্তু প্রত্যক্ষদর্শীদের মতে রবিবার সম্ভবত বিকেল ৩টের পর শাহরুখের বাংলো ‘মন্নত’ থেকে বেশ কয়েকটি গাড়ি বেরোতে দেখা যায়। তার মধ্যে কোনও একটি গাড়ির মধ্যে গৌরী এবং শাহরুখ ছিলেন কী না, তা স্পষ্ট হয়নি। কিন্তু মনে করা হচ্ছে শাহরুখ এবং গৌরী সোজা চলে এনসিবির সদর দফতরে। এখন ছেলের পাশে থাকাটাই বাবা মায়ের একমাত্র কর্তব্য।

শনিবার রাতে শাহরুখ-পুত্রকে মুম্বইয়ের কর্ডেলিয়া ক্রুজ নামে এক প্রমোদতরী থেকে আটক করে এনসিবি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, এই পার্টিতে ‘ভিভিআইপি’ তালিকায় নাম থাকায় কোনও প্রবেশমূল্য ছাড়াই ঢুকেছিলেন আরিয়ান। তিনি নিজেই নাকি জেরায় স্বীকার করেছেন এ কথা। দীর্ঘ ১৬ ঘন্টা জেলার পর আরিয়ানকে গ্রেফতার করে এনসিবি।

advt 19

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...