Friday, April 3, 2026

বিরোধীদের ধুলোয় মিশিয়ে জঙ্গিপুরে বিশাল ব্যবধানে জয়ী তৃণমূল

Date:

Share post:

ভবানীপুর(Bhawanipur) কেন্দ্রে রেকর্ড ভোটে জয়লাভ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সেই জয়ের ধারা অব্যাহত রেখে মুর্শিদাবাদের জঙ্গিপুর(Jangipur) কেন্দ্রেও বাকিদের ধুলোয় মিশিয়ে বিপুল ভোটে জয়লাভ করলেন তৃণমূল(TMC) প্রার্থী জাকির হোসেন(Zakir Hussain)। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি(BJP) প্রার্থী সুজিত দাসকে(Sujit Das) ৯২,৬১৩ ভোটের ব্যবধানে পিছনে ফেলে জয়ী হলেন তিনি।

নির্বাচনে মূলত ত্রিমুখী লড়াই ছিল জঙ্গিপুর আসনে। বিজেপির তরফে এখানে প্রার্থী হয়েছিলেন সুজিত দাস। অন্যদিকে বাম প্রার্থী ছিলেন জানে আলম মিঁয়া। সকলকে পিছনে ফেলে রেকর্ড ভোটে জয় পেলেন তৃণমূল প্রার্থী জাকির হোসেন। তৃণমূল প্রার্থীর মোট প্রাপ্ত ভোট ১,৩৬,৩৪৭ অন্যদিকে বিজেপি প্রার্থী সুজিত দাস পেয়েছেন মোট ৩২,১৩১ ভোট। কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী জানে আলমের প্রাপ্ত ভোটের সংখ্যা ৮৯৬৭। অর্থাৎ নিকটতম প্রতিদ্বন্দ্বী সুজিত দাস কে ৯২,৬১৩ ভোটে পেছনে ফেলে বিপুল জয় পেলেন তৃণমূল প্রার্থী জাকির হোসেন।

আরও পড়ুন:“More Power to her”: ভবানীপুরে রেকর্ড জয়ে দলনেত্রীকে শুভেচ্ছা বাবুলের

উল্লেখ্য, বঙ্গে বিধানসভা নির্বাচন চলাকালীন প্রার্থীর মৃত্যুর কারণে এই কেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হয়নি। ফলস্বরূপ ভবানীপুর কেন্দ্রের উপনির্বাচনের পাশাপাশি এই দুটি কেন্দ্রে নির্বাচনের দিন ঘোষণা করেছিল কমিশন। গত ৩০ সেপ্টেম্বর জঙ্গিপুর কেন্দ্রে মোট ভোট পড়েছিল ৭৭.৬৩ শতাংশ। রবিবার ভোট গণনায় বাম ও বিজেপিকে কার্যত ধুলোয় মিশিয়ে দিয়ে বিপুল জয় পেলেন তৃণমূল প্রার্থী জাকির হোসেন। শুধু জঙ্গিপুর নয়, ভবানীপুর কেন্দ্র, সামশেরগঞ্জ কেন্দ্রেও বিপুল ভোটে জয়ী হয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আমিরুল ইসলাম।

advt 19

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...