Saturday, June 27, 2026

“More Power to her”: ভবানীপুরে রেকর্ড জয়ে দলনেত্রীকে শুভেচ্ছা বাবুলের

Date:

Share post:

অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে ভবানীপুর উপনির্বাচনে রেকর্ড মার্জিনে জয় পেলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামানত বাজেয়াপ্ত হয়েছে সিপিএম প্রার্থী শ্রীজীব বিশ্বাসের। আর বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের থেকে প্রায় ৫৮ হাজারের বেশি ভোটে জয় পেলেন তৃণমূল নেত্রী। দলনেত্রীর এই জয়ের পরই তৃণমূলে সদ্য পা রাখা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়ও দিলেন উচ্ছ্বসিত প্রতিক্রিয়া।

ট্যুইট করে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভূতপূর্ব জয়ের জন্য অভিনন্দন জানালেন বাবুল সুপ্রিয়। বাবুল লেখেন, “আমার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ভবানীপুরের উপনির্বাচনে এই ঐতিহাসিক ও বিপুল জয়ে নেত্রীকে শুভেচ্ছা।” একইসঙ্গে বাবুল হ্যাসট্যাগ দিয়ে লেখেন, ”More Power to her”.

আরও পড়ুন- নোটার সঙ্গে ‘লড়াই’ শ্রীজীবের, তিনকেন্দ্রেই জামানত জব্দ বামেদের

advt 19

 

Related articles

প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, রবিবার কঠিন লড়াই স্মৃতি- জেমিমাদের!

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2026) রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিততেই হবে ভারতীয় ক্রিকেট দলকে। বাংলাদেশের বিরুদ্ধে সহজ...

তারাতলার ঘটনাস্থলে JU-র বিশেষজ্ঞ দল, নির্মীয়মাণ বহুতল-পরীক্ষার রিপোর্ট যাবে উচ্চ কমিটিতে

তারাতলায় (Taratala) বিপর্যয়ে পরে রাজ্য প্রশাসনের নজরে কলকাতা শহর ও সংলগ্ন এলাকার নির্মীয়মাণ বহুতলের স্বাস্থ্য। মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই...

গ্রুপ পর্ব শেষের আগেই পরবর্তী রাউন্ডে মেসিদের প্রতিপক্ষ নির্ধারিত 

ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে (FIFA Football WC) গ্রুপ পর্বের এখনও একটা ম্যাচ বাকি রয়েছে আর্জেন্টিনার (Argentina)। কিন্তু তার...

টেট প্রশ্নপত্র ফাঁস! পরীক্ষা বাতিলের সম্ভাবনা

নিট পরীক্ষার 'রিটেস্ট' পর্বের রেশ কাটার আগেই পরীক্ষা শুরুর ২৪ ঘণ্টা আগে ফাঁস হয়ে গিয়েছে টিচার এলিজিবিলিটি টেস্ট-এর...