Sunday, April 5, 2026

উত্তর কলকাতা থেকে উত্তরপাড়া,  বিস্তীর্ণ এলাকায় পানীয় জলের সঙ্কট, কল দিয়ে ঘোলা জল বেরোচ্ছে

Date:

Share post:

কলকাতা-সহ বৃহত্তর মহানগর এলাকাজুড়ে পানীয় জলের সমস্যা শুরু হয়েছে। কল দিয়ে পরিস্রুত পানীয় জলের জায়গায় সমানে ঘোলা জল বেরোচ্ছে। এই জল ব্যবহারের উপযুক্ত মোটেও নয় । ফলে একটা বিস্তীর্ণ এলাকাজুড়ে পানীয় জলের

সংকট তৈরি হয়েছে। উত্তরপাড়া থেকে উত্তর কলকাতা এই বিরাট এলাকা জুড়ে পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এক এক জায়গায় এক এক সময়ে ঘোলা জল বেরোচ্ছে । বেশিরভাগ এলাকায় সকালের দিকে বেশি ঘোলা জল আসছে। ‘ কয়েক জায়গায় আবার একটু বেলার দিকে গঙ্গার জলের মতন ঘোলা জল বেরোচ্ছে । কী কারনণ এই ঘোলা জল? প্রাথমিক অনুমান ডিভিসির ছাড়া জলে গঙ্গার পলি মাটি মিশে গিয়েছে । ফলে এই সমস্যা তৈরি হয়েছে । পানীয় জলে পলির আধিক্য’। ‘ তাই কর্পোরেশন বা পুরসভার পানীয় জলের কল দিয়ে এইরকম ঘোলা জল বের হচ্ছে । আর জলের সঙ্গে গঙ্গার পলি মিশে যাওয়ায় পানীয় জলের উৎপাদন ব্যাহত হচ্ছে । জলের প্রেসার কমে গিয়েছে। সেজন্য অন্যান্য দিনের তুলনায় জল সরবরাহের পরিমাণও অনেকটাই কমে গিয়েছে । এমনটাই জানা গিয়েছে পুরসভা সূত্রে । স্বাভাবিকভাবেই এই বিস্তীর্ণ এলাকাজুড়ে জলের জন্য হাহাকার শুরু হয়ে গিয়েছে।

বিশুদ্ধ পরিস্রুত পানীয় জল না থাকায় সমস্যা মারাত্মক আকার নিয়েছে । এই ঘোলা জলে স্নান কাপড় কাচা যদিওবা সম্ভব কিন্তু পান করা যাবে না মোটেই। তাই সাধারণ মানুষের দুর্ভোগ চরমে। বিশেষ করে যেসব পরিবারে শিশু এবং বয়স্ক মানুষজন রয়েছেন তাদের দুর্ভোগের মাত্রা সীমাহীন। যদিও পুরসভা সূত্রে আশ্বস্ত করা হয়েছে খুব শীঘ্রই সমস্যা মিটে যাবে । সাধারণ মানুষ আবার বিশুদ্ধ পানীয় জল পাবেন । যদিও সেটি কবে তা এখনও জানানো হয়নি।

advt 19

 

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...