Friday, June 26, 2026

কোভিডে-মৃতদের পরিবারকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ, কেন্দ্রের এই প্রস্তাবে অনুমোদন সুপ্রিম কোর্টের

Date:

Share post:

কোভিডে আক্রান্ত হয়ে মৃতদের পরিবারকে দিতে হবে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ। কেন্দ্রের এই প্রস্তাবে অনুমোদন দিল সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালতের তরফে বলা হয়েছে, আবেদন জমা পড়ার ৩০ দিনের মধ্যে ক্ষতিপূরণের টাকা দিতে হবে। রাজ্য সরকারের বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

এই মামলাতে ২২ সেপ্টেম্বর জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ সুপ্রিম কোর্টে হলফনামা পেশ করে। জানা গিয়েছে, সেখানে বলা হয়, রাজ্যের বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে করোনায় মৃতের পরিবারপিছু ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দিতে হবে। কোনও রাজ্য চাইলে এর থেকে বেশিও দিতে পারে।

আরও পড়ুন: ভোট পরবর্তী হিংসা মামলায় রিপোর্ট জমা সিবিআই-সিটের

এর জন্য কী করতে হবে?

করোনায় মৃতের পরিবারের সদস্যদের, জেলা বিপর্যয় মোকাবিলা দফতরে গিয়ে ফর্ম পূরণ করতে হবে।

সেখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য, ডেথ সার্টিফিকেট ও করোনায় মৃত্যুর নথি জমা দিতে হবে।

আবেদনের ৩০ দিনের মধ্যে মৃতের পরিবারের অ্যাকাউন্টে টাকা ঢুকবে।

এর মধ্যে যদি কারও আবেদন বাতিল হয়, তবে তাও ৩০ দিনের মধ্যে জানাতে হবে।

উল্লেখ্য, সাধারণ রাজ্যগুলির ক্ষেত্রে বিপর্যয় মোকাবিলা তহবিলের ৭৫ শতাংশ অর্থ দেয় কেন্দ্রীয় সরকার। অন্যদিকে, কেন্দ্রশাসিত অঞ্চল এবং বিশেষ মর্যাদাপ্রাপ্ত রাজ্যের ক্ষেত্রে তহবিলের ৯০ শতাংশ অর্থ দেয় কেন্দ্র।

করোনায় মৃতদের পরিবারকে ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে, অন্যান্য যে সব জনকল্যাণমূলক প্রকল্প রয়েছে, তার থেকে ক্ষতিপূরণের এই কর্মসূচি আলাদা।

advt 19

 

Related articles

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...

সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay)...

ফের সোনার দামে স্বস্তি! কত কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও ফের কমছে হলুদ ধাতুর দাম। যাতে মিলছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই...

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...