Friday, June 26, 2026

এখন থেকে আর প্লাস্টিকের জলের বোতল নিয়ে যাওয়া যাবে না সিকিমে

Date:

Share post:

নতুন স্বাস্থ্যবিধি । নতুন ফরমান। ২০২২ এর ১ জানুয়ারি থেকে সিকিমে (Sikim) আর প্লাস্টিকের জলের বোতল (Purified water) পাওয়া যাবে না। শুধু তাই নয় , বাইরে থেকে সেখানে প্রবেশ করতে গেলে হাতে করে পানীয় জলের কোনও বোতল দিয়ে ঢোকাও যাবে না। খেতে হলে শুধুমাত্র সেখানকার জলই খেতে হবে। সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিংহ তামাং এই নতুন নির্দেশ নামার কথা জানিয়ে দিয়েছেন। তিনি বলেছেন প্রত্যেক বাসিন্দা এবং অতিথি -পর্যটকদের পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যসম্মত পানীয় জল দেওয়ার মতো প্রাকৃতিক পরিবেশ সিকিমের আছে। তাই বাইরে থেকে আর বোতল-বন্দি পানীয় জল নিয়ে আসার প্রয়োজন নেই। তাঁর কথায়, এই উদ্যোগের ফলে সকলেরই লাভ হবে। বোতলের পানীয় জলের চেয়ে আরও স্বাস্থ্সম্মত জল সকলে পাবেন। এর পাশাপাশি প্লাস্টিক বর্জন করায় পরিবেশেরও উপকার হবে।

 

যদিও এই নির্দেশিকা নতুন নয়। এর আগে সিকিমেরই বেশ কিছু জায়গায় জলের বোতল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে উত্তর সিকিমের লাচেন। এ বার গোটা রাজ্যেই এই নিয়ম চালু হতে চলেছে। তবে সরকারের তরফে আশ্বাস দেওয়া হয়েছে যে, এই নতুন নিয়মটি চালু করার আগে রাজ্য সরকারের তরফে পানীয় জল বণ্টনের পরিকাঠামো উন্নত করা হবে। রাজ্যবাসী এবং পর্যটকদের কাছে যাতে প্রাকৃতিক পানীয় জল ঠিক ভাবে পৌঁছে যায়, তার ব্যবস্থাও এর মধ্যেই নেওয়া হবে। সিকিম ইতিমধ্যেই ১০০ শতাংশ অরগ্যানিক রাজ্য হিসাবে স্বীকৃতি পেয়েছে। রাজ্যের কোনও জমিতেই চাষের জন্য রাসায়নিক সার ব্যবহার করা হয় না। ফলে পানীয় জল নিয়ে এই নতুন নির্দেশিকা সিকিমকে আরও দূষণমুক্ত করবে ।

advt 19

 

Related articles

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...