Friday, June 26, 2026

করোনায় মৃতের পরিবারকে আবেদনের ৩০ দিনের মধ্যে ক্ষতিপূরণ দিতে রাজ্যগুলিকে নির্দেশ সুপ্রিম কোর্টের

Date:

Share post:

করোনায় মৃতের পরিবারকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দিক রাজ্যগুলি, এমনই প্রস্তাব দিয়েছিল কেন্দ্রীয় সরকার। সেই প্রস্তাবে এবার সিলমোহর দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। এ প্রসঙ্গে শীর্ষ আদালত জানিয়েছে, অন্য জনকল্যাণমূলক প্রকল্পের থেকে ক্ষতিপূরণের এই কর্মসূচি একবারেই আলাদা। এছাড়াও সুপ্রিম কোর্টে নির্দেশ, আবেদন জমা পড়ার ৩০ দিনের মধ্যে ক্ষতিপূরণের টাকা দিতে হবে মৃতের পরিবারকে। রাজ্য সরকারের বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে ক্ষতিপূরণের এই টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দিয়েছে, করোনায় মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়াটা সরকারের দায়িত্বের মধ্যেই পড়ে। একইসঙ্গে আদালত কোভিডে মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের জন্য রূপরেখা তৈরি করতে ছয় সপ্তাহ সময় দিয়েছে।
এই সংক্রান্ত একটি মামলায় গত ২২ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে হলফনামা পেশ করে জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ। সেখানে হলফনামায় উল্লেখ করা হয়, রাজ্য সরকারগুলির বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে করোনায় মৃতের পরিবারপিছু ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দিতে হবে। কোনও রাজ্য সরকার চাইলে এর থেকে বেশিও দিতে পারে। এতেই এবার অনুমোদন দিল সুপ্রিম কোর্ট।
কোভিডে মৃতের পরিবারের সদস্যরা ক্ষতিপূরণের টাকা পাওয়ার জন্য কীভাবে আবেদন করবেন? এর জন্য একটি নির্দিষ্ট ফর্ম প্রকাশ করবে সংশ্লিষ্ট রাজ্য সরকার। সেই ফর্ম পূরণ করে তার সঙ্গে মৃত্যুর সার্টিফিকেট ও প্রযোজনীয় নথি জমা দিতে হবে পরিবারকে। সমস্ত নথি খতিয়ে দেখে গোটা প্রক্রিয়া সম্পন্ন করবে জেলা বিপর্যয় মোকাবিলা প্রশাসন। এছাড়াও আদালতের হলফনামায় বলা হয়েছে, নথি জমার ৩০ দিনের মধ্যে ক্ষতিপূরণের টাকা পরিবারকে দেওয়া হবে। আধার লিঙ্ক রয়েছে এমন ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমেই সরাসরি দেওয়া হবে টাকা।

advt 19

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...