Saturday, June 13, 2026

লখিমপুর খেরি হিংসা: দেহ শেষকৃত্যে নারাজ কৃষক পরিবার, ময়নাতদন্তের রিপোর্ট দাবি

Date:

Share post:

উত্তরপ্রদেশের লখিমপুর খেরির(LakhimpurKheri) ঘটনায় ইতিমধ্যেই উত্তাল হয়ে উঠেছে গোটা দেশ। কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের গাড়ি পিষে দিয়ে চলে গেছে আন্দোলনরত কৃষকদের(farmer)। নৃশংস সেই ঘটনায় মৃত্যু হয়েছে লাভপ্রীত সিং নামে ১৯ বছর বয়সী এক কৃষকের। মৃত সেই কৃষকের পরিবার এদিন স্পষ্ট ভাষায় জানিয়ে দিলো যতক্ষণ না ময়নাতদন্তের(autopsy) রিপোর্ট হাতে পাওয়া যাচ্ছে দেহ সৎকার করবেন না তারা।

১৯ বছর বয়সী কৃষকের মৃত্যুর ঘটনায় শোকে পাথর তার পরিবার। কৃষকদের পরিবারের তরফে স্পষ্ট ভাবে জানানো হয়েছে ঘটনার দিন গাড়ি চালাচ্ছিলেন কেন্দ্রীয় মন্ত্রীর পুত্র আশীষ মিশ্র। মৃতের পরিবারের তরফে স্পষ্ট ভাবে জানানো হয়েছে, যতক্ষণ না মৃতদেহের ময়নাতদন্ত রিপোর্ট এবং অভিযুক্তের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর কপি তারা পাচ্ছেন, ততক্ষণ দেহ সৎকার করা হবে না।

আরও পড়ুন:ভারতে কয়লা মজুদের আর মাত্র চার দিন বাকি, বিদ্যুৎ সংকট আরও গভীর

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে লাভপ্রীতের বাবা বলেন, “আমার সন্তানকে গাড়ির নিচে পিষে মারা হলো অথচ এখনও পর্যন্ত এই ঘটনায় যারা দায়ী তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হলো না। প্রশাসন গোটা ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। ঘটনার দিন ওকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় আমায় ফোন করেছিল। আমি জিজ্ঞেস করি কেমন আছো? সে জানায় ভালো আছে। কিন্তু দ্রুত আসার জন্য বলে। খবর পেয়ে তৎক্ষণাৎ বাড়ি থেকে বেরিয়ে যাই আমি। কিন্তু হাসপাতাল পৌঁছনোর পর দেখি ওর মৃত্যু হয়েছে।

advt 19

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...