Saturday, June 13, 2026

বাবার কাছে মোবাইল চেয়ে না পেয়ে অভিমানে আত্মঘাতী কিশোর

Date:

Share post:

মোবাইল কিনতে টাকা চেয়ে ছিলেন বাবা-মায়ের কাছে। বাবা-মায়ের বকুনিতে বাড়িতে থাকার কীটনাশক খেয়ে আত্মঘাতী এক দশম শ্রেণির ছাত্র। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার লক্ষণপুর এলাকায়। মৃত ছাত্রের নাম রহিম আলি। বয়স ১৬ বছর। পরিবারের রয়েছে বাবা নেসারুল হক, মা ফুলপরি বিবি। রহিম স্থানীয় ভিঙ্গল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় মোবাইল কেনার জন্য বাবা মায়ের কাছে চেয়ে ছিলেন টাকা। এরপর বাবা-মা তাকে বকাবকি করেন। বাবা-মায়ের প্রতি অভিমানে বাড়িতে থাকা কীটনাশক খেয়ে নেয় ওই স্কুল ছাত্র। পরিবারের লোকেরা উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় চাচোল সুপার স্পেশালিস্ট হাসপাতলে। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ওই স্কুল ছাত্রের। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আনা হয়। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃত স্কুলছাত্রের পরিবারসহ কোটা গ্রামে।

advt 19

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...