Friday, April 3, 2026

মাত্র সাত ঘণ্টার বিভ্রাট! ৭ বিলিয়ন মার্কিন ডলার খোয়ালেন জুকেরবার্গ

Date:

Share post:

মাত্র সাত ঘণ্টা। তারমধ্যেই প্রায় সাত বিলিয়ন মার্কিন ডলার খোয়ালেন মার্ক জুকেরবার্গ। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৪৪ হাজার ৭৩৪ কোটি টাকা। এদিন ফেসবুকের শেয়ারের দাম পড়েছে ৪.৯ শতাংশ। গত সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে শেয়ারের দাম কমেছে ১৫ শতাংশ।

এই বিপুল পরিমাণ কমে জুকেরবার্গের সম্পত্তি বর্তমানে ১২ হাজার ১৬০ কোটি ডলার। বিপুল এই সম্পত্তি খোয়ানোর পর বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় কয়েকধাপ নেমে যেতে হয়েছে তাঁকে। ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বব্যাপী বিভ্রান্তির কারণে ফেসবুকের স্টক কম গিয়েছে। আর সে কারণেই জুকেরবার্গও বিলিয়নিয়ারদের তালিকায় পঞ্চম স্থানে নেমে এসেছেন। জুকেরবার্গ, এর আগে ব্লুমবার্গের বিলিয়নিয়ার্স সূচকে তৃতীয় স্থানে ছিলেন।

আরও পড়ুন:সচল হল হোয়াটসঅ্যাপ পরিষেবা, কী কারণে বিভ্রাট?

সোমবার আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ হয়ে পড়ে হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও  ইনস্টাগ্রাম। যদিও পরিষেবায় বিঘ্ন ঘটার কারণে হোয়াটসঅ্যাপের সিইও মার্ক জুকেরবার্গ। বিশ্বব্যাপী তার লক্ষ লক্ষ ব্যবহারকারীর কাছে ব্যক্তিগত ক্ষমা চেয়েছেন তিনি এবং বলেছেন যে পরিষেবা মঙ্গলবারের মধ্যেই ফিরছে।  কিন্তু ফেসবুক, হোয়াটস অ্যা প ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। সোশাল মিডিয়া জায়ান্ট অ্যাপস-গুলি বড় বিভ্রান্তির সম্মুখীন হওয়ার পরে কোম্পানিগুলি ফেসবুক ইনকর্পোরেশন নেটওয়ার্ক থেকে বিজ্ঞাপন সরিয়ে নেয়। তাতেই বড়সড় ধসের মুখে পড়তে হয় জুকেরবার্গকে।  ব্লুমবার্গ বিলিওনার ইন্ডেক্সের প্রকাশিত তালিকা অনুযায়ী, বিল গেটসের নীচে নেমে গিয়েছেন তিনি।

advt 19

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...