Thursday, May 14, 2026

দেবকে লক্ষ্য করে ক্ষোভ উগরে কী বললেন অনিকেত?

Date:

Share post:

পুজোর আগেই ওয়ার্ল্ড প্রিমিয়ার হচ্ছে বাংলা ছবি ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’-র। কিন্তু তার আগেই প্রযোজক-পরিচালক দ্বন্দ্ব প্রকাশ্যে। সোশ্যাল মিডিয়ায় (Social Media) দেবের (Dev) বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন অনিকেত চট্টোপাধ্যায় (Aniket Chatterjee)। করোনাকালে একেই বাংলা ছবির বাজার বেশ মন্দা। এই পরিস্থিতিতে পুজোয় বেশ ক’টি নতুন বাংলা ছবির রিলিজ হচ্ছে। এটা নিঃসন্দেহে ভালো খবর। কিন্তু সেই ভালো খবরেও কাঁটা। অনিকেত চট্টোপাধ্যায় পরিচালিত ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’ (Habuchandra Raja, Gabuchandra Mantri) ছবি নিয়ে প্রযোজক দেবের সঙ্গে পরিচালকের ঠান্ডা লড়াই এবারে সামনে চলে এলো। কিছুদিন আগেই এই ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার নিয়ে সাংবাদিক বৈঠক করেন দেব। সেখানে উপস্থিত ছিলেন না অনিকেত। আগে থেকেই ছবির একটি গানের শব্দ বদল নিয়ে প্রযোজক-পরিচালকের মন কষাকষি শুরু হয়। সাংবাদিক বৈঠকে একথা জানান প্রযোজক। আর তারপরেই সোশ্যাল মিডিয়ায় তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়। শুধু তিনি নন, ছবি অন্যান্য গুরুত্বপূর্ণ কলাকুশলীদেরও অবজ্ঞা করা হয়েছে বলে অভিযোগ তোলেন তিনি।

লেখেন,

“ছবি কেবল পরিচালকের নয়, ছবি তৈরি করে একটা বড় টিম, তাতে ডি ও পি, মানে যিনি ফোটোগ্রাফির দায়িত্বে থাকেন, (হরেন্দ্র কুমার, সুপ্রিয় দত্ত) এডিটর, (মহ কালাম) যিনি সম্পাদনা করেন, আর্ট ডিরেক্টর (মৃদুল – শাশ্বতী) যাঁরা সেট তৈরি করেন, কস্টিউম ডিজাইনার, (অপু) যিনি পোষাক, পরিচ্ছদের দায়িত্বে থাকেন, এছাড়াও অসংখ্য মানুষ যাঁরা দিনরাত খেটে একটা ছবি তৈরি করেন। ও হ্যাঁ ছবির সংগীত পরিচালক (কবীর সুমন) তো আরও গুরুত্বপূর্ণ। অভিনেতাদের তো দেখা যায়, কিন্তু এই বিরাট টিম কে দেখা যায় না। কিন্তু ছবি তৈরির কৃতিত্ব এদের প্রত্যেকের। হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রীর ওয়ার্ল্ড প্রিমিয়ারের প্রেস কনফারেন্স হল, বাকিদের কথা তো ছেড়েই দিন, সেই অনুষ্ঠানে পরিচালক, ডিওপি, এডিটর, কস্টিউম ডিজাইনার, আর্ট ডিরেক্টর কাউকে ডাকা হলনা কেবল নয়, জানানোও হল না, খবরও দেওয়া হল না।”

 

এরপরই রীতিমতো খোঁচা দিয়ে অনিকেত লেখেন,

“সম্ভবত হায়াত ইন্টারন্যাশনালে যাবার জন্য তাঁরা উপযুক্ত নন, এরকমটাই মনে করেছেন। যে প্রযোজক ২২/২৩ দিনের স্যুটিং এ দিন তিনেক হাজির ছিলেন, তিনি বহুবচনে সিনেমা তৈরির কথা বললেন।”

 

ছবির অনেক প্রধান কুশীলব শুটিং শেষের পরে মারা যান। তাঁদের কথাও সাংবাদিক বৈঠকে উল্লেখ না করায় ক্ষুব্ধ অনিকেত। এমনকী, যাঁরা ছবিতে গান গেয়েছেন, তাঁদেরও এই সাংবাদিক বৈঠক বা ছবি রিলিজ সম্পর্কে জানানো হয়নি বলে অভিযোগ পরিচালকের।

 

ছবি নিয়ে আরও তিক্ত অভিজ্ঞতার কথা পরে সবার সঙ্গে শেয়ার করবেন বলে নিজের ফেসবুক পোস্টে (Facebook) জানিয়েছেন অনিকেত চট্টোপাধ্যায়। তবে, সবার শেষে ছবিটি দেখার জন্য সবাইকে অনুরোধ করেছেন তিনি।

লিখেছেন,

“কিন্তু এত কিছুর পরেও বলবো, আমরা অনেক পরিশ্রম করে ছবিটা তৈরি করেছি, প্রযোজক টাকা জুগিয়েছেন, তাঁকে অনেক অনেক ধন্যবাদ। ছবিটা জলসা মুভিজ এ ১০ অক্টোবর, দুপুর দুটোতে দেখানো হবে, দেখুন, জানান, কেমন লাগলো।”

 

অনিকেতের এই পোস্টে বেশিরভাগ নেটিজেনদের আর্জি, এই দূরত্ব সরিয়ে ফেলুন প্রযোজক-পরিচালকরা। এর আগেও দেবের প্রযোজনায় ‘কবীর’ এবং ‘হইচই আনলিমিটেড’ পরিচালনা করেন অনিকেত। আগামী দিনেও যৌথভাবে বেশ কিছু ছবি করার ছিল তাঁদের। দর্শকদের আশা, বাংলা ছবির স্বার্থে এই বিবাদ মিটিয়ে নেবেন প্রযোজক-পরিচালক জুটি।

advt 19

Related articles

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...