Saturday, April 4, 2026

বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে আহত দুই বালক

Date:

Share post:

বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে আহত দুই বালক । আহত এক বালক স্থানীয় হাসপাতালে চিকাৎসাধীন। ঘটনাটি ঘটেছে মালদহের কালিয়াচক থানার সুলতানগঞ্জের লিচুবাগানে।প্লাস্টিকের জার ভর্তি তাজা বোমাও উদ্ধার হয়েছে। খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ গিয়ে ঘটনাস্থল ঘিরে রেখেছে। তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সুত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সুলতানগঞ্জ এলাকার একটি লিচু বাগানে সকালবেলা দুই বালক কাঠ কুড়োতে গেছিল। সেই সময় একটি বোমাকে বল ভেবে ছোঁড়ে। এরপর বোমাটি ফেটে যায়। স্থানীয় বাসিন্দারা ঘটনার শব্দ শুনে তড়িঘড়ি ছুটে আসে লিচু বাগানে। আহত দুই বালককে উদ্ধার করে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকন্দ্রে নিয়ে গেলে এক বালককে প্রাথমিক চিকিৎসার পর ছাড়া হলেও অপর একজন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন। ঘটনায় খবর দেওয়া হয় পুলিশকে।

কালিয়াচক থানার পুলিশ আধিকারিক জানিয়েছেন, এদিন সকালে দুই বালক কাঠ কুড়োতে গেছিল। সেই সময় বল ভেবে খেলতে গিয়ে দুই বালক আহত হয়েছে। আহতরা চিকিৎসাধীন রয়েছে। খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াডকে। কে বা কারা বোমা মজুদ করেছিল তা জানতে স্বতঃপ্রনোদিত মামলা রজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

advt 19

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...