Friday, April 3, 2026

উৎসবের মরসুমে চড়চড়িয়ে বাড়ছে জ্বালানির দাম, মধ্যবিত্তের পকেটে টান

Date:

Share post:

মহালয়ার আগের দিনও কোনও ছাড় নেই। বেলাগাম হারে দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের। আজ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দামবৃদ্ধির জেরে মঙ্গলবার কলকাতায় পেট্রোলের দাম লিটারে ১০৩ টাকা ৩৬ পয়সায় দাঁড়িয়েছে। অন্যদিকে ডিজেলের দাম লিটারে ৯৪ টাকা ১৭ পয়সা হয়েছে। বিধানসভা ভোটের পর আবারও একনাগাড়ে জ্বালানির মূল্য বৃদ্ধি রোজগারনামচা হয়ে দাঁড়িয়েছে। অতিমারী পর্বে একেই পকেটে টান মধ্যবিত্তের। পাশাপাশি উৎসবের মরসুমে এভাবে জ্বালানির দাম বাড়ায় মাথায় হাত পড়েছে মধ্যবিত্তের।

এছাড়াও রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম লিটার প্রতি ১০২ টাকা ৬৪ পয়সা এবং ডিজেলের দাম প্রতি লিটার ৯১.০৭ টাকা। একইভাবে মুম্বইয়েও জ্বালানির দাম আকাশছোঁয়া। মুম্বইয়ে এক লিটার পেট্রোলের দাম ১০৮.৬৭ টাকা। ডিজেলের দামও সেখানে ১০০ ছুঁই ছুঁই। এক লিটার ডিজেল বিকোচ্ছে ৯৮.৮০ টাকায়।

আরও পড়ুন:দেবকে লক্ষ্য করে ক্ষোভ উগরে কী বললেন অনিকেত?

গত ৩০ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর– পরপর তিনদিন বেড়েছিল জ্বালানির দাম। বিধানসভার ভোটের পর ফের একবার জ্বালানির দাম বৃদ্ধি দৈনিক রুটিন হয়ে দাঁড়িয়েছে। একদিকে উৎসবের মরসুম অন্যদিকে অতিমারীর প্রকোপ জ্বালানির দাম চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। রবিবার কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম বেড়ে দাঁড়ায় ১০৩ টাকা ৭ পয়সা। লিটার প্রতি ৯৩ টাকা ৮৭ পয়সা ছিল ডিজেলের দাম। একদিন অপরিবর্তিত রেখে আজ ফের কলকাতায় পেট্রোলের দাম ২৯ পয়সা বেড়েছে। ডিজেলের দাম লিটার প্রতি ৩০ পয়সা বৃদ্ধি পেয়েছে।

কেরোসিন থেকে শুরু করে রান্নার গ্যাস, পাশাপাশি জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ায় বাজারও অগ্নিমূল্য। স্বাভাবিকভাবেই সংসার চালাতে নাকানিচোবানি খাচ্ছে সাধারণ মানুষ।করোনার কারণে যখন দেশের অর্থনীতির হাল বেহাল, কাজ হারিয়েছেন বহু মানুষ, তখন ক্রমাগত জ্বালানির দাম বেড়ে চলায় মূল্যবৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে।

advt 19

Related articles

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...