Wednesday, April 8, 2026

সচল হল হোয়াটসঅ্যাপ পরিষেবা, কী কারণে বিভ্রাট?

Date:

Share post:

টানা সাত ঘণ্টা বন্ধ থাকার পর ফের সচল হল হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইনস্টাগ্রাম। সোমবার রাতে আচমকাই হোয়াটসঅ্যাপের পাশাপাশি ফেসবুক এবং ইনস্টাগ্রামের পরিষেবা বিঘ্নিত হয়। বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি এ দেশেও এই তিন অ্যাপের পরিষেবায় বিঘ্ন ঘটে। ভোর চারটের পর সেই পরিষেবা চালু হয়েছে বলে খবর। যদিও কোথাও কোথাও দাবি করা হয়েছে, পরিষেবা আংশিক ভাবে চালু হয়েছে। এনিয়ে সংস্থার পক্ষ থেকে একটি টুইটও করা হয়েছে।


সোমবার রাতে তিনটি অ্যাপে বিভ্রাট শুরু হতেই ফেসবুকে একটি বার্তা দেখা যায়। তাতে লেখা, ‘দুঃখিত। কোনও কিছুতে বিভ্রাট ঘটেছে। যত দ্রুত সম্ভব, এই ত্রুটি দূর করার চেষ্টা করা হচ্ছে।’পরিষেবায় বিঘ্ন ঘটায় হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ একটি টুইটে লেখেন, ‘এই মুহূর্তে বেশ কিছু মানুষের হোয়াটসঅ্যাপে যে বিপত্তি দেখা দিয়েছে, সে বিষয়ে আমরা অবগত। তবে আমরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি। এ নিয়ে যত দ্রুত সম্ভব আপডেট দেওয়া হবে।’

আরও পড়ুন:বিপত্তি সোশ্যাল মিডিয়ায়! আচমকাই বন্ধ হয়ে গেল হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম

advt 19

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...