Thursday, June 25, 2026

রাজ্যবাসীকে মহালয়ার শুভেচ্ছা প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর, শুভেচ্ছা জ্ঞাপন অভিষেকেরও

Date:

Share post:

পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা; আজ মহালয়া (Mahalaya)। এই উপলক্ষ্যে বুধবার সকালে টুইটে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী। শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকও।

নিজে টুইটার হ্যান্ডেলে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে নরেন্দ্র মোদি (Narendra Modi) লেখেন,
“শুভ মহালয়া। মা দুর্গাকে আমরা প্রণাম জানাই। বিশ্ববাসীর জন্য তাঁর আশীর্বাদ প্রার্থনা করি। সকলে শান্তিতে ও সুস্থ থাকুন।”

রাজ্যবাসীকে টুইটে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। মুখ্যমন্ত্রী লেখেন,
“মহালয়ার মধ্যে দিয়েই বহুপ্রতীক্ষিত দুর্গোৎসবের সূচনা হল। এবার দিন গোনা শুরু। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। শুভ মহালয়া।”

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের টুইটার হ্যান্ডেলে লেখেন,
“সবাইকে মহালয়ার শুভেচ্ছা। সবার কাছে আনন্দ পৌঁছে দিতে আমাদের আরো বেশি পথ অতিক্রম করার অঙ্গীকার করতে হবে। সবাই কোভিড বিধি মেনে চলুন।
শুভ মহালায়া।”

এবারও বহু মানুষ মহালয়ার সকালে পিতৃতর্পণ করেন।

আরও পড়ুন:বিপাকে জিও গ্রাহকরা! সকাল থেকেই বন্ধ পরিষেবা

advt 19

 

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...