Wednesday, June 24, 2026

‘দেশে একনায়কতন্ত্র চলছে’, মোদি সরকারের উপর ক্ষোভ উগরে বললেন রাহুল

Date:

Share post:

‘ভারতে এখন একনায়কতন্ত্র চলছে। সাধারণ মানুষ থেকে শুরু করে কৃষকদের উপর পরকল্পিতভাবে হামলা চালানো হচ্ছে।’ বুধবার সাংবাদিক বৈঠকে এমনটাই মন্তব্য করলেন রাহুল গান্ধী। এদিন প্রিয়াঙ্কার পর রাহুল গান্ধী উত্তরপ্রদেশের লখিমপুরে যেতে চাইলে তাঁকে বাঁধা দেওয়া হয়। যদিও পরে রাহুল,প্রিয়াঙ্কা-সহ মট ৫ জনকে সেখানে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন:রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে DVC-কে তোপ দেগে প্রধানমন্ত্রীকে ফের চিঠি ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর

কংগ্রেস নেতা রাহুল গান্ধী এদিন ক্ষোভ প্রকাশ করে আরও বলেন , রাজনেতাদের লখিমপুরে যেতে বাঁধা দেওয়া হচ্ছে। বিজেপি কৃষকদের শেষ করে দেওয়ার চেষ্টা চলছে। এদিকে মন্ত্রী ও তাঁর ছেলের বিরুদ্ধে কোনও ব্যবস্থাই নেওয়া হচ্ছে না। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়েই তিনি বলেন যোগী সরকারের অনুমতি না পেলেও আজই লখিমপুরের উদ্দেশে রওনা দেবেন তিনি। সেখানে গিয়ে মৃত কৃষকদের পরিবারের সঙ্গে দেখা করবেন ও তাঁদের সঙ্গে কথা বলবেন তিনি। পাশাপাশি হাথরসের প্রসঙ্গ টেনে তিনি বলেন,” হাথরাসের ঘটনায় আমরা গিয়ে  সরকারের ওপর চাপ না বাড়ালে, দোষীরা ছাড়া পেয়ে যেত। একইভাবে এখানেও আমাদেরকে সরকারের ওপর চাপ বাড়াতে হবে।”

প্রসঙ্গত রবিবারের ঘটনার পর থেকেই লখিমপুর খেরি কার্যত উত্তপ্ত। বিরোধী পক্ষের কোনও নেতাকেই ঘটনাস্থলে গিয়ে মৃত কৃষকদের পরিবারের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না৷ এ দিন তৃণমূল সাংসদরাও দু’টি দলে ভাগ হয়ে কোনওক্রমে নিহত কৃষকদের পরিবারের সঙ্গে দেখা করেন৷

advt 19

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...