Sunday, April 5, 2026

কাবুলে তালিবানি সন্ত্রাস, ভাঙা হল গুরুদ্বারের দরজা-সিসিটিভি

Date:

Share post:

আফগানিস্তান(Afganistan) দখলের পর তালিবানের শাসনে চরমে উঠেছে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনা। আরও একবার কাবুলের গুরুদ্বারে ঢুকে রীতিমতো ভাঙচুর চালাল সশস্ত্র তালিবান। শুধু তাই নয়, আটক করে রাখা হয়েছে গুরুদ্বারের বেশ কয়েকজন কর্মীকে। এ ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ভাইরাল হয়েছে তালিবান(Taliban) অত্যাচারের একটি ভিডিও।

আরও পড়ুন:রাজ্যবাসীকে মহালয়ার শুভেচ্ছা প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর, শুভেচ্ছা জ্ঞাপন অভিষেকেরও

সংবাদমাধ্যম সূত্রের খবর, মঙ্গলবার রাতে হঠাৎই কাবুলের প্রধান গুরুদ্বার (Gurduwara) কার্তে পারওয়ানে ঢুকে পড়ে তালিবান জঙ্গিরা। রীতিমতো ভাঙচুর চালানো হয় সেখানে। একাধিক তালা ভেঙে, সিসিটিভি গুড়িয়ে দেওয়া হয়। বেশ কয়েকজন পুণ্যার্থী ও কর্মীদের নিজেদের হেফাজতে নিয়ে নেয় তারা। এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে। অবশ্য আফগানিস্তানের মাটিতে সংখ্যালঘুদের ওপর তালিবানের এই হামলা নতুন কিছু নয়। এর আগেও পূর্ব আফগানিস্তানের পাক্তিয়া প্রদেশের গুরুদ্বারের ছাদ থেকে শিখদের পবিত্র পতাকা ‘নিশান সাহিব’ সরিয়ে দিয়েছিল তারা। এটা সরাসরি সংখ্যালঘুদের ধর্মস্থানের ঢুকে রীতিমতো হামলা চালাল তালিবান।

advt 19

 

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...