Sunday, February 22, 2026

কমনওয়েলথ গেমস থেকে নাম সরে দাঁড়ালো ভারতীয় হকি দল

Date:

Share post:

২০২২ কমনওয়েলথ গেমস (2022 commonwealth games) থেকে নাম প্রত্যাহার করে নিল ভারতীয় হকি দল( Indian Hockey Team)। আগামী বছর ইংল্যান্ডের( England) বার্মিংহামে ( Birmingham)অনুষ্ঠিত হবে কমনওয়েলথ গেমস। সেখানে অংশগ্রহন করবে না ভারতের মহিলা ও পুরুষ হকি দল। ইংল্যান্ডে করোনা সংক্রমণের কারণে খেলতে যেতে রাজি নয় তারা। মঙ্গলবার হকি ইন্ডিয়ার তরফে সরকারিভাবে জানিয়ে দেওয়া হল, বার্মিংহাম গেমসে দল পাঠাবে না ভারত।

৪১ বছর পর অলিম্পিক্সে পদক জয়ের খরা কাটিয়েছিল ভারতীয় পুরুষ হকি দল। ব্রোঞ্জ পদক জিতে ফেরেন মনপ্রীত-শ্রীজেশরা। মেয়েরাও দুর্দান্ত পারফরম্যান্স করে টোকিওতে  সেমিফাইনালে ওঠে। কিন্তু কমনওয়েলথ গেমসের থেকে আগামী বছরের এশিয়ান গেমসকে অগ্রাধিকার দিচ্ছে ভারত। কারণ, ২০২৪ সালে প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জন ইভেন্ট হিসাবে গণ্য হবে এশিয়াড। তাছাড়া ইংল্যান্ডে কোভিড পরিস্থিতি ও কোয়ারেন্টাই বিধিও কমনওয়েলথ গেমস থেকে ভারতের নাম প্রত্যাহারের অন্যতম কারণ। ইংল্যান্ডে গিয়ে ১০ দিনের নিভৃতাবাসে থাকাটা বাধ্যতামূলক। কঠোর এই স্বাস্থ্যবিধিতে আপত্তি হকি ইন্ডিয়ার।

এদিন হকি ইন্ডিয়ার বিবৃতিতে লেখা হয়েছে, “ভারতীয় দল ইংল্যান্ডে পৌঁছনোর পরেই ১০ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। এমনকী যাদের টিকার দু’টি ডোজ নেওয়া আছে তাদেরও এই নিয়ম মানতে হবে। অথচ এটা দুর্ভাগ্যজনক যে ভারতের টিকাকরণকে এখনও স্বীকৃতি দেয়নি ব্রিটেন সরকার।”

আরও পড়ুন:রাজস্থানের বিরুদ্ধে সহজ জয় মুম্বইয়ের

advt 19

 

spot_img

Related articles

‘রাতের ভ্রমর হয়ে হুমায়ুনদের হোটেলে যায়’, সিপিএমের নীতিহীনতা নিয়ে তীব্র আক্রমণ কুণালের

সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় প্রতীক উর রহমানের দিকে কটাক্ষ ছুঁড়ছে ফেসবুকীয় কমরেডরা, পাল্টা  সিপিএমের দ্বিচারিতা ও তথাকথিত...

বিরোধী শিবিরেই চমক, তৃণমূলের ‘যুবসাথী’ প্রকল্পে আবেদন খোদ বিজেপি নেত্রীর

রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘যুব সাথী’র সুবিধা পেতে আবেদন জানালেন খোদ বিজেপি নেত্রী। শুধু আবেদন জানানোই নয়, মুখ্যমন্ত্রী...

ব্যাটিং ফর্ম নিয়ে উদ্বেগে নেই অভিষেক, জানুন প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ

রবিবার টি২০ বিশ্বকাপের(T20 World Cup match) সুপার আট (Super 8) পর্বের অভিযান শুরু করছে ভারত(India)। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।...

ভাষা দিবসে ইস্টবেঙ্গল সমর্থকদের অভিনব টিফো, ম্যাচ জিতে কী বললেন অস্কার?

"আ মরি বাংলা ভাষা" অতুলপ্রসাদ সেন রচিত একটি বিখ্যাত দেশাত্মবোধক গান, যা বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি অকৃত্রিম...