Wednesday, June 10, 2026

রাজস্থানের বিরুদ্ধে সহজ জয় মুম্বইয়ের

Date:

Share post:

মঙ্গলবার আইপিএলে( Ipl) দুরন্ত জয় পেল মুম্বই ইন্ডিয়ান্স( Mumbai Indiance)। এদিন সঞ্জু সামসনের রাজস্থান রয়‍্যালসকে( Rajasthan Royals) ৮ উইকেটে হারাল রোহিত শর্মার দল। চার উইকেট নিয়ে ম‍্যাচের সেরা কুল্টার নাইল।

ম‍্যাচের এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব‍্যাট করতে নেমে মাত্র ৯০ রানে গুটিয়ে যায় রাজস্থান। রাজস্থানের হয়ে সর্বোচ্চ রান লিইউসের। ২৪ রান করেন তিনি। ১২ রান করেন জসওয়াল। অধিনায়ক সঞ্জু করেন ৩ রান। ৩ রান করেন শিভম দুবে। মুম্বইয়ের হয়ের ৪ উইকেট নেন কুল্টার নাইল। ৩ উইকেট নেন নিসাম। ২ টি উইকেট নেন যশপ্রীত বুমরাহ।

জবাবে ব‍্যাট করতে নেমে সহজে তুলে নেয় মুম্বই। মুম্বইয়ের হয়ে জয়ের রাস্তা সহজ করে দেয় ঈশান কিষান। ৫০ রান করে অপরাজিত তিনি। ২২ রান করেন রোহিত শর্মা। ১৩ রান করেন সূর্যকুমার যাদব। রাজস্থানের হয়ে একটি করে উইকেট নেন মুস্তাফিজুর রহমান এবং চেতন শাকারিয়া।

আরও পড়ুন:টালিগঞ্জের বিরুদ্ধে জয় লক্ষ‍্য মহামেডান কোচ চেরনিশভের

advt 19

 

Related articles

বাড়ি ঢুকে হেনস্থা: ত্রাণ দুর্নীতিতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

সাম্প্রতিক সময়ে একে পর এক তৃণমূল নেতৃত্বের গ্রেফতারি। তার মধ্যে এবার আরও এক প্রাক্তন মন্ত্রীকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার।...

প্রস্তুতি ২০২৯-এর: দীর্ঘ বৈঠকে সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটের বৈঠকের পরে জোটের দুই গুরুত্বপূর্ণ শরিক দলের শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈঠক। দিল্লিতে সোনিয়া গান্ধী (Sonia Gandhi)...

বেলডাঙার অশান্তি: এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট 

মুর্শিদাবাদের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, সেই ঘটনার তদন্তভার কি কেন্দ্রীয়...

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...