Saturday, June 13, 2026

টালিগঞ্জের বিরুদ্ধে জয় লক্ষ‍্য মহামেডান কোচ চেরনিশভের

Date:

Share post:

বুধবার মহালয়ার দিন কলকাতা লিগের ( Kolkata league) কোয়ার্টার ফাইনাল কোয়ালিফায়ার ম্যাচে নামতে চলেছে মহামেডান স্পোর্টিং ক্লাব( Mohammedan sporting club)। প্রতিপক্ষ টালিগঞ্জ অগ্রগামী( Tollygunge Agragami)। টালিগঞ্জের বিরুদ্ধে ম‍্যাচ জিতে মাঠ ছাড়তে মরিয়া সাদা-কালো কোচ চেরনিশভ।

ডুরান্ড ফাইনালের পর কলকাতা লিগের কোয়ার্টার ফাইনাল কোয়ালিফায়ার খেলতে নামছে মহামেডান। ডুরান্ড ফাইনালে ভালো খেলেও এফসি গোয়ার কাছে ১-০ গোলে হারতে হয়েছে সাদা-কালো ব্রিগেডকে। ডুরান্ড ম‍্যাচের প্রভাব কি টালিগঞ্জ ম‍্যাচেও পড়বে?  এই তথ‍্য মানতে নারাজ মহামেডান কোচ চেরনিশভ। তিনি বলেন,” দুটো টুর্নামেন্ট পুরো আলাদা। ডুরান্ড কাপ অতীত। আর কলকাতা লিগ বর্তমান। ডুরান্ড কাপে আমরা ভালো খেলেছি। তবে ভাগ‍্য সঙ্গ দেয়নি। আগামীকাল আমরা কলকাতা লিগের ম‍্যাচে নামব। টালিগঞ্জ ভালো দল। তবে আমরা আমাদের সেরা পারফরম্যান্সই দেব।”

এদিকে কলকাতা লিগের বাকি ম‍্যাচ যুবভারতীতে খেলতে চেয়ে আইএফএকে চিঠি দিয়েছিল মহামেডান। কিন্তু এদিন যে সূচি প্রকাশ করা হয়েছে আই এফ এর পক্ষ থেকে, সেখানে দেখা যাচ্ছে মহামেডান স্পোর্টিং এবং টালিগঞ্জ অগ্রগামী মধ্যে কোয়ার্টার ফাইনাল কোয়ালিফায়ার ম্যাচ হবে কল্যাণীতে। এই নিয়ে আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ‍্যায় বলেন,” মহামেডান স্পোর্টিংয়ের অনুরোধ রাজ্য ক্রীড়া দফতরের কাছে পাঠিয়ে দিয়েছিল আইএফএ, কিন্তু রাজ্য ক্রীড়া দপ্তর থেকে কোনরকম সবুজ সংকেত না আসায় আইএফএ তাই ম্যাচ রেখেছে কল্যাণীতে।

আরও পড়ুন:কলকাতা লিগে পিয়ারলেসকে হারিয়ে সেমিফাইনালে রেলওয়ে এফসি

advt 19

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...