Friday, June 12, 2026

চাপে পড়ে লখিমপুর-কাণ্ডে তদন্ত কমিশন গঠন করল যোগী সরকার

Date:

Share post:

চাপের মুখে পড়ে এবার লখিমপুরের খেরিতে ৪ কৃষক-সহ আটজনের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিশন গঠন করল যোগী সরকার। এলাহাবাদ হাইকোর্টের এক প্রাক্তন বিচারপতিকে কমিশনের প্রধান করা হয়েছে।

প্রশাসন সূত্রে জানানো হয়েছে, প্রাক্তন বিচারপতি প্রদীপ কুমার শ্রীবাস্তবের নেতৃত্বে কাজ করবে এই তদন্ত কমিশন। তদন্তের পরে একটি রিপোর্ট জমা দেবে তারা। সেই রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেবে প্রশাসন। এই ঘটনায় কেউ দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন:এবার লখিমপুর-কাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের শীর্ষ আদালতে

প্রসঙ্গত, রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্রর গাড়ির ধাক্কায় লখিমপুরে চার কৃষকের মৃত্যুর অভিযোগ ঘিরে উত্তাল উত্তরপ্রদেশ-সহ গোটা দেশের রাজনীতি। ঘটনার ঠিকমতো তদন্ত হচ্ছে না বলে অভিযোগ করেছে কংগ্রেস। ইতিমধ্যেই  মন্ত্রীর ইস্তফার দাবি করেছে তারা। পুলিশের তরফে জানানো হয়েছে, গাড়ির ধাক্কার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এরই মধ্যে লখিমপুর-কাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। আজই এই মামলা শুনবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।

advt 19

Related articles

ক্রীড়া চিকিৎসা ও প্রযুক্তির মেলবন্ধন: অনুষ্ঠিত হল ‘স্পোর্টসমেড ২০২৬’ আন্তর্জাতিক সেমিনার

শুক্রবার কলকাতায় অনুষ্ঠিত হল একটি উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সেমিনার— 'স্পোর্টসমেড: ফ্রম পারফরম্যান্স টু প্রিভেনশন' (SportsMed: from Performance to Prevention:...

মুখ্যমন্ত্রীর নজরে BGBS-এর ৬৩৫ কোটি টাকার বরাত!

BGBS-এ এলাহী খরচ। একটি নির্দিষ্ট ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকেই বরাত। নতুন সরকারের আতসকাচের চলায় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে...

গ্রেফতার হবেন ইন্দ্রনীল ও তাঁর স্ত্রী! কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ

গ্রেফতার হতে পারেন- এই আশঙ্কায় প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen) এবং তাঁর স্ত্রী আগাম জামিনের আবেদন জানিয়েছেন...

সানিয়ার বোলিংয়ে সারা ক্যাচ, মাঝ আকাশে ক্রিকেটে মাতলেন সচিন

ভারতীয় দল থেকে অবসর নিয়েছেন ১৩ বছর আগে, বয়স বেড়েছে, ফিটনেসটাও আগের মতো নেই। কিন্ত হাতে ব্যাট পেলে...