Monday, April 6, 2026

গ‍্যালারিতে বান্ধবীকে বিয়ের প্রস্তাব দীপক চাহারের, রইল সেই ছবি

Date:

Share post:

বৃহস্পতিবার পাঞ্জাব কিংসের ( punjab kings) বিরুদ্ধে ৬ উইকেটে হারলেও, এই দিনটি স্মরণীয় করে রাখলেন চেন্নাই সুপার কিংসের ( csk) বোলার দীপক চ‍াহার। পাঞ্জাবের বিরুদ্ধে ম‍্যাচ হারের পরই, একবারে জার্সি পড়ে সোজা গ্যালারিতে উঠে যান চ‍াহার। সেখানেই বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিলেন চেন্নাইয়ের এই তারকা বোলার। আর সঙ্গে সঙ্গে হ‍্যাঁ ও বলে দেন দীপকের বান্ধবীও।

প্লে-অফের রাস্তা আগেই পাকা হয়ে গিয়েছি। তবুও কে এল রাহুলদের বিরুদ্ধে জয় চাইছিলেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তবে শেষমেশ ধোনিকে টেক্কা দিয়ে ম‍্যাচ বার করে নিয়ে যান রাহুল। তবে এসবের মধ‍্যে হঠাৎই নজর কাড়লেন দীপক চ‍াহার। ম‍্যাচ শেষে সোজা গ‍্যালারিতে চলে যান দীপক। সেখানে ছিলেন তাঁর বান্ধবী। বান্ধবীকে বিয়ের প্রস্তাব দেন চাহার। জবাব পেতে তাঁকে একটুও অপেক্ষা করতে হয়নি। বান্ধবীও সঙ্গে সঙ্গে ‘হ্যাঁ’ বলে দেন। তারপর হয় আঙটি বদল। দু’জনে পরস্পরকে আঙটিও পরিয়ে দেন। গ্যালারিতে থাকা বাকি দর্শকরা হাততালি দিয়ে দু’জনকে অভিনন্দন জানান। আর এই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। প্রশংসা কুড়াচ্ছে নেটিজেনদের।

আরও পড়ুন:র‍্যাঙ্কিং-এ পিছিয়ে থাকা শ্রীলঙ্কার কাছে আটকে গেল সুনীল ছেত্রীর দল

advt 19

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...