Thursday, June 25, 2026

আরসিবিকে ৪ রানে হারাল কেন উইলিয়ামসনের দল

Date:

Share post:

আইপিএলে( ipl) নিয়মরক্ষার ম‍্যাচে জয় পেল সানরাইজার্স হায়দরাবাদ(sunrisers hyderabad)। এদিন তারা ৪ রানে জিতল রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স ব‍্যাঙ্গালোরের ( rcb) বিরুদ্ধে। ম‍্যাচের সেরা কেন উইলিয়ামসন।

এদিনের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হয়েছিল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আরসিবি আগেই প্লে-অফের টিকিট নিশ্চিত করে ফেলেছে। তবে প্রথম দুইয়ে থাকার দৌড়ে রয়েছে বলেই কোহলিদের কাছে ম‍্যাচটি ছিল গুরুত্বপূর্ণ। এদিন ম‍্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪১ রান তোলে হায়দরাবাদ। হায়দরাবাদের হয়ে ৪৪ রান করেন জেসন রয়। ১৩ রান করেন অভিষেক শর্মা। ৩১ রান করেন কেন উইলিয়ামসন। আরসিবির হয়ে ৩ উইকেট নেন হর্ষল প‍্যাটেল। ২ উইকেট নেন ক্রিশ্চিয়ান। এক রান করেন জর্জ গার্টন।

জবাবে ব‍্যাট করতে নেমে ১৩৭ গুটিয়ে যায় বিরাট কোহলির দল। আরসিবির হয়ে লড়াই চালান ম‍্যাক্সওয়েল এবং দেবদত্ত পাডিকাল। দেবদত্ত করেন ৪১ রান। ম‍্যাক্সওয়েল করেন ৪০ রান। ৫ রান করেন কোহলি। ডিভিলার্স করেন ১৯ রান। হায়দরাবাদের হয়ে একটি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার, জেসন হোল্ডার, সিদ্ধান্ত কৌল, উমরান মালিক এবং রশিদ খান।

আরও পড়ুন:পাকিস্তানের জাতীয় দলের কোচ হতে নারাজ আক্রম
advt 19

 

Related articles

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...