Saturday, April 4, 2026

লাখিমপুর খেরিতে কৃষকদের মৃত্যুর ঘটনা: গ্রেফতার ২, চাপে পড়ে মন্ত্রীর ছেলেকে তলব

Date:

Share post:

লাখিমপুর খেরির ঘটনার চার দিন পর ৪ কৃষক সহ ৮ জনের মৃত্যুর ঘটনায় উত্তরপ্রদেশ পুলিশ গ্রেফতার করল দু’জনকে। ধৃতদের নাম আশিস পাণ্ডে এবং লবকুশ রাণা। কিন্তু মন্ত্রী অজয় মিশ্রর ছেলেকে এখনও খুঁজে পাওয়া যায়নি। উত্তরপ্রদেশ পুলিশ জানিয়েছে, এই ঘটনায় আশিস মিশ্রকে তলব করা হয়েছে।

লাখিমপুর পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, আশিস ও লবকুশ দু’জনেই কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের ঘনিষ্ঠ ছিলেন। এই ঘটনায় বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।

আরও পড়ুন-ফের বিজেপি নেতার গাড়ির তলায় কৃষক!

গত রবিবার মন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিসের গাড়ির ধাক্কায় লাখিমপুরে চার কৃষকের মৃত্যুর অভিযোগ ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তাল হয় উত্তরপ্রদেশ-সহ গোটা দেশের রাজনীতি। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গাড়ির ধাক্কার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ইতিমধ্যেই ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

advt 19

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...