Wednesday, June 24, 2026

জামিন পেলেন না আরিয়ান, ১৪ দিনের জেল হেফাজত দিল আদালত

Date:

Share post:

বলিউডের ‘ বাজিগর’ (Bazigar Shahrukh Khan) অনেক চেষ্টা করেছিলেন। বলা ভালো অনেক আশা করেছিলেন । যে ছেলে (Aryan Khan) হয়তো বৃহস্পতিবার জামিন পাবে। কিন্তু তার সব আশাকে হতাশায় পরিণত করে জামিন মঞ্জুর হলো না আরিয়ানের । ১৪ দিনের জন্য তাকে জেল হেফাজতে পাঠালো আদালত । তবে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো-র (NCB) আইনজীবীর দাবি মতো আরিয়ান-সহ বাকি ধৃতদের তাদের হেফাজতে রাখার আর্জি খারিজ করে দেয় আদালত। বিচারপতি দাবি করেন, এনসিবি তাদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের জন্য যথেষ্ট সময় পেয়েছে। এর পরেই আরিয়ানদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারপতি। সঙ্গে সঙ্গে আরিয়ানদের অন্তর্বর্তী জামিনের জন্য আবেদন করেন শাহরুখ খানের আইনজীবী। সেই অন্তর্বর্তী জামিনের শুনানি হবে আগামীকাল শুক্রবার সকাল ১১টায়।

বৃহস্পতিবার অর্থাৎ ৭ অক্টোবর পর্যন্ত আরিয়ানকে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিল আদালত। চার দিন এই কেন্দ্রীয় তদন্তকারীর সংস্থার হেফাজাতে কাটিয়েছেন আরিয়ান। চলেছে জিজ্ঞাসাবাদ। এনসিবি জানিয়েছে তদন্তের কাজে এবং জেরার যথেষ্ট সহযোগিতা করেছেন শাহরুখ-পুত্র। কিন্তু তা সত্বেও মুক্তি পেলেন না শাহরুখপুত্র আরিয়ান খান।

advt 19

 

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...