Monday, April 13, 2026

এস গৌতম সিংকে সই করাল এসসি ইস্টবেঙ্গল

Date:

Share post:

তৃতীয় ডেভেলপমেন্টাল খেলোয়াড় হিসেবে সাইখোম গৌতম সিংকে( S gautam singh) সই করাল এসসি ইস্টবেঙ্গল( sc east bengal)। বৃহস্পতিবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় এমনটাই জানান হল ইস্টবেঙ্গল ম‍্যানেজমেন্টের পক্ষ থেকে। এর আগে অমরজিত সিং কিয়াম ও লালরিনলিয়ানা নামতেকে সই করিয়েছে এসসি ইস্টবেঙ্গল।

আসন্ন আইএসএলের নতুন নিয়মে অনুযায়ী  তরুণ খেলোয়াড়দের উপর বিশেষ জোর দিতে বলা হয়েছে। আর সেই কারণে অনুর্ধ্ব ২২ খেলোয়াড়দের দলে যোগ দিতে বেশি জোর দিচ্ছে ফ্র্যাঞ্চাইজি দলগুলি।

১৯ বছরের এই তরুণ সেন্টার ব্যাক ছিলেন  হায়দ্রাবাদ এফসির রিজার্ভ দলে । এর আগে ইস্টবেঙ্গলের অ্যাকাডেমিতে ছিলেন মণিপুরের এই ফুটবলার। অনুর্ধ্ব ১৮ দলেও খেলেছেন গৌতম সিং।

এদিন এসসি ইস্টবঙ্গলে সই করে গৌতম বলেন, “আমি খুবই খুশি এসসি ইস্টবেঙ্গলের অংশ হতে পেরে। আমি শেখার জন্য এবং সুযোগের সদ্ব্যবহার করার জন্য মুখিয়ে রয়েছি।”

আরও পড়ুন:আসন্ন টি-২০ বিশ্বকাপের পর ভারতীয় দল থেকে বিদায় নেবেন এই গুরুত্বপূর্ণ ব‍্যাক্তিত্ব

advt 19

 

Related articles

কমিশনের বদলিতে ১৪ বছর পর মহিলা গোয়েন্দাপ্রধান

দীর্ঘ ১৪ বছর পর আবারও কলকাতা পুলিশের (Kolkata Police) গোয়েন্দা প্রধান পদে মহিলা আধিকারিক। আইপিএস দময়ন্তী সেন কলকাতা...

কাঠফাটা রোদে সোমের সকাল থেকে পুড়ছে বাংলা, নববর্ষে ঊর্ধ্বমুখী উষ্ণতার পূর্বাভাস!

নীল ষষ্ঠীর সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে সূর্যের দাপট। হাসফাঁস করা গরম কলকাতা-সহ একাধিক জেলায়। হাওয়া অফিস (Weather Department)...

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...

আজ বিকেলে শিবাজী পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আশার শেষকৃত্য

এক অধ্যায়ের অবসান ঘটিয়ে রবিবার প্রয়াত হয়েছেন কিংবদন্তি আশা ভোঁসলে (Asha Bhosle)। শোকাতুর ভারতীয় সংগীত মহল। আজ শিল্পীর...