Wednesday, June 24, 2026

আসন্ন টি-২০ বিশ্বকাপের পর ভারতীয় দল থেকে বিদায় নেবেন এই গুরুত্বপূর্ণ ব‍্যাক্তিত্ব

Date:

Share post:

আগেই জানিয়ে দিয়েছিলেন আসন্ন টি-২০ বিশ্বকাপের( T-20 world cup) পর ভারতীয় দলের( india team) কোচের পদ থেকে সরে দাঁড়াবেন রবি শাস্ত্রী। এবার সেই পথেই হাটতে চলেছেন দলের সাপোর্ট স্টাফ নিক ওয়েব। নিজের সোশ্যাল মিডিয়ায় এমনটাই জানালেন তিনি। বর্তমানে ভারতীয় দলের স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ হিসেবে নিযুক্ত ওয়েব।

এদিন তিনি লেখেন,” আমি জানি না এই মুহুর্তে ভবিষ্যতে আমার জন‍্য কি অপেক্ষা করছে। তবে নিশ্চিত যে আমি সর্বতোভাবে চেষ্টা করব আসন্ন টি-২০ বিশ্বকাপে ভারতকে ভালো পারফরম্যান্স করার জন‍্য।”

বর্তমানে ভারতীয় দলের অসাধারণ ফিটনেস ও কার্যকারিতার পিছনে বড় হাত রয়েছে নিক ওয়েবের। ২০১৯ বিশ্বকাপে শঙ্কর বোসুর বিদায়ের পর এই পদে নিযুক্ত হন এই কিউই প্রশিক্ষক। জানা গিয়েছে, একটানা সিরিজের জন্য বাইরে থাকতে চান না আর ওয়েব। এছাড়া নিউজিল্যান্ডে কড়া কোয়ারেন্টিন নিয়মের জেরে দেশে ফিরে আসতে চান তিনি।

আরও পড়ুন:হায়দরাবাদ ম‍্যাচ নিয়ে কী বললেন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি?

advt 19

 

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...