Saturday, June 27, 2026

হায়দরাবাদ ম‍্যাচ নিয়ে কী বললেন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি?

Date:

Share post:

আগেই প্লে-অফের রাস্তা পাকা করে ফেলেছিল রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স ব‍্যাঙ্গালোর( Rcb)। বুধবারে ম‍্যাচ ছিল বিরাট কোহলির ( virat kohli) কাছে প্রথম দুইয়ে উঠে আসার লড়াই। কিন্তু বুধবার কেন উইলিয়ামসের সানরাইজার্স হায়দরাবাদের কাছে ৪ রানে হারে বিরাট কোহলির দল। ম‍্যাচ শেষে তাই হতাশ আরসিবি অধিনায়ক। বললেন, ম‍্যাক্সওয়েলের আউট হওয়াতেই ম‍্যাচের রং পুরো বদলে দিয়েছে।

এদিন সাংবাদিক সম্মেলনে বিরাট বলেন,” যত তাড়াতাড়ি সম্ভব ম্যাচ শেষ করে দেওয়া উচিত ছিল। শেষ অবধি ম‍্যাচটা আমাদের টেনে নিয়ে যাওয়া উচিত হয়নি। দেবদত্ত পাড়িক্কল এবং গ্লেন ম্যাক্সওয়েল চেষ্টা করেছিল। কিন্তু ম্যাক্সওয়েলের রান আউটটাই ম্যাচটাই পুরো পাল্টে দিল। ডিভিলিয়ার্স মাঠে থাকলে যদিও সব কিছুই সম্ভব। কিন্তু ও ঠিক ছন্দে ছিল না। শাহবাজ চেষ্টা করেছিল। খুব গুরুত্বপূর্ণ একটা ইনিংস খেলেছে ও। হায়দরাবাদ চাপটা ধরে রাখতে পেরেছে। যুজবেন্দ্র চ‍্যাহালও ভাল করেছে। মনে হচ্ছে যেন ও সব কিছু ছেড়ে দিয়ে বোলিংয়ে মন দিয়েছে। তবে এখন আর এই ম‍্যাচ নিয়ে ভাবব না। পরবর্তী ম‍্যাচেই ফোকাসড আমরা।”

আরও পড়ুন:আইএফএ-র উদ্যোগে বল পায়ে দেব, মন কাড়ল ফুটবল প্রেমীদের

advt 19

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...