Wednesday, June 24, 2026

দীর্ঘ প্রতীক্ষার পর বিশ্বের প্রথম ম্যালেরিয়া ভ্যাকসিনে ছাড়পত্র দিল WHO

Date:

Share post:

দীর্ঘ প্রতীক্ষার পর ম্যালেরিয়া ভ্যাকসিনে ছাড়পত্র দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বুধবার WHO  সরকারি ভাবে ছাড়পত্র দিল শিশুদের জন্য RTS,S/AS01 ম্যালেরিয়া ভ্যাকসিন।

WHO-র অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে লেখা হয়েছে, ম্যালেরিয়া শতকের পর শতক ধরে আমাদের সঙ্গে রয়েছে, এবং ম্যালেরিয়ার ভ্যাকসিনের স্বপ্ন দীর্ঘ স্থায়ী হলেও অসাধ্য ছিল না। আজ আরটিএস ম্যালেরিয়া ভ্যাকসিন ৩০ বছরের বেশি চেষ্টায় জনস্বাস্থ্য ক্ষেত্রে ইতিহাস তৈরি করল।

আরও পড়ুনফেসবুকে হিংসা-প্ররোচনার লক্ষ্যে হিন্দু-পন্থী জনগোষ্ঠীকে নিশানা করে আরএসএস, অভিযোগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর টেড্রোস আধানম ঘেব্রেয়েসাস বলেন, “আজ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বের প্রথম ম্যালেরিয়া ভ্যাকসিন ব্যবহারের সুপারিশ করল।”

সারা বিশ্বে বছরে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে ৫ লক্ষেরও বেশি মানুষ মারা যান। তার মধ্যে শিশুমৃত্যুর সংখ্যাটা অনেকটাই। জানা গিয়েছে, আফ্রিকার অনুর্ধ্ব পাঁচ বছরের শিশু ম্যালেরিয়ার সবচেয়ে বেশি মারা যায়। এমন শিশুদের ম্যালেরিয়ার মতো মারণ রোগ থেকে বাঁচাতেই মসকুইরিক্স প্রতিষেধকটি বিশেষভাবে তৈরি হয়েছে। জানা গিয়েছে, এই মসকুইরিক্স ৫ থেকে ১৭ মাসের শিশুদের উপরে ব্যবহার করা যাবে।

advt 19

 

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...