Wednesday, June 24, 2026

লখিমপুরকাণ্ডে উদ্বেগ প্রকাশ সুপ্রিম কোর্টের, স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ যোগী সরকারকে

Date:

Share post:

লখিমপুরকাণ্ডে উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। ঘটনায় এফআইআর দায়ের হয়েছে কি? জানতে চেয়ে উত্তরপ্রদেশ সরকারকে স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ সর্বোচ্চ আদালতের।

 

• এই মামলায় কারা মূল অভিযুক্ত?

• ঠিক কী হয়েছিল?

• কাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে?

• কজনকে গ্রেফতার করা হয়েছে?

উত্তরপ্রদেশ সরকারকে সব তথ্য স্টেটাস রিপোর্টের মাধ্যমে জানাতে হবে শীর্ষ আদালতে। মামলার পরবর্তী শুনানি শুক্রবার।

 

লখিমপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর (Ashis Mishra) ছেলে আশিসের (Ashis Mishra) বিরুদ্ধে গাড়ি নিয়ে চার কৃষককে পিষে মারার অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে সুপ্রিম কোর্ট। যদিও বৃহস্পতিবার শুনানিতে প্রধান বিচারপতি জানান, দুই আইনজীবীর ফোন পাওয়ার পরই তাঁরা মামলাটি দায়ের করেছেন। জনস্বার্থ মামলাই দায়ের করতে চেয়েছিলেন। কিন্তু, রেজিস্ট্রারের ভুলে জনস্বার্থর বদলে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের হয়। তবে, লখিমপুর খেরির ঘটনায় যোগী সরকারের ভূমিকায়, তিনি যে অসন্তুষ্ট তা প্রধান বিচারপতি রামানার বক্তব্য থেকেই স্পষ্ট। তিনি বলেন, এ ঘটনায় সঠিকভাবে এফআইআর দায়ের না হওয়া উদ্বেগজনক। এই কারণেই সঠিকভাবে তদন্তও হচ্ছে না। পরের শুনানিতে উত্তরপ্রদেশ সরকারকে হলফনামা দিয়ে বিস্তারিত জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

advt 19

 

Related articles

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...