Thursday, June 25, 2026

গেরুয়া প্রেমের ইতি, তৃণমুলে ফিরলেন সব্যসাচী

Date:

Share post:

পদ্ম ছেড়ে ঘাস ফুলে ফিরলেন সব্যসাচী দত্ত। ৭-৮ মাস এদিক ওদিক বিভ্রম ঘটানোর পর তৃণমূলের প্রাক্তন বিধায়ক ও বিধাননগরের প্রাক্তন মেয়র ফিরলেন তৃণমূল কংগ্রেসে। বৃহস্পতিবার বিধানসভায় পরিষদীয়মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সরকারিভাবে সব্যসাচীর ঘরে ফেরার কথা বলেন। পার্থ জানান, দলনেত্রীর সঙ্গে কথা বলার পরেই সব্যসাচীকে ঘরে ফিরিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত হয়। আজ ঐতিহাসিক দিন। আজ নেত্রী তৃতীয়বারের জন্য বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন। আর এই দিনেই ফিরছে সব্যসাচী।

 

বিধানসভা ভোটের বেশ কয়েক মাস আগে বিজেপিতে চলে যান সব্যসাচী। কিন্তু ভোটে ভরাডুবির পর বিজেপিতে বেসুরোদের সংখ্যা বাড়তে থাকে। নব্য বিজেপি সব্যসাচী গেরুয়া শিবিরে কার্যত একঘরে হয়ে পড়েন। বৃহস্পতিবার বিধানসভায় পার্থ চট্টোপাধ্যায়ের ঘরে বসে ঘরওয়াপসি বিধাননগরের প্রাক্তন মেয়র বলেন, নিশ্চয়ই কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল। মান-অভিমান ছিল। সেসব অতীত। আমি আবার পুরনো দলেই ফিরলাম। আমার যা কিছু উত্থান এই দলের হাত ধরেই। এখন দল যা দায়িত্ব দেবে তা মেনে চলব। পার্থ চট্টোপাধ্যায়কে প্রণাম সেরে সব্যসাচী তাঁর ঘরওয়াপসি পর্ব শেষ করেন।

advt 19

 

 

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...