Saturday, June 13, 2026

দিনহাটা কেন্দ্রে মনোনয়ন জমা দিলেন তৃণমূল প্রার্থী উদয়ন গুহ

Date:

Share post:

আজই দিনহাটা মহকুমা শাসক দফতরে মনোনয়ন জমা দিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহ৷ আজ দলের কর্মীরা মনোনয়ন জমা দিলেন। সাথে ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি গিরীন্দ্র নাথ বর্মন, রাজ্যের শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী পরেশ অধিকারী, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। উদয়ন গুহ বলেন, বিজেপির দিনহাটায় কোনো জায়গা নেই। মানুষ তৃণমূল কংগ্রেসের উন্নয়নে খুশি।

এদিকে তৃণমূলের পুরোনো মুখকে ভরসা করল বিজেপি। দিনহাটা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী করেছে অশোক মন্ডলকে। অশোক মন্ডল বিজেপির সহসভাপতি পদে আছেন৷ ২০০৬ সালে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিধায়ক হয়েছিলেন অশোক মন্ডল। সেই বছর তিনি প্রতিদ্বন্দ্বী ফরওয়ার্ড ব্লকের উদয়ন গুহকে হারিয়েছিলেন। তবে ফরওয়ার্ড ব্লকের কমল গুহের ছেলে উদয়ন গুহ রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পতাকা তুলে নেন৷ অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেতা অশোক মন্ডল তৃণমূল কংগ্রেস ছেড়ে যোগ দেন বিজেপিতে। তৃণমূল কংগ্রেসের ২০০৬ সালের বিধায়ককে দলে পেয়ে বিজেপি চাইছে শাসক দলকে চাপে ফেলতে। তবে জানা গেছে দীর্ঘদিন মাঠে নেমে রাজনীতি করতে দেখা যায়নি অশোক মন্ডলকে। তাই বিজেপি আদৌ তাদের জেতা কেন্দ্র দিনহাটা ধরে রাখতে পারবে কী না তা প্রশ্ন উঠছে৷ জানা গেছে উদয়ন গুহ দিনহাটা কেন্দ্রতে প্রার্থী হিসেবে নাম ঘোষণার অনেক আগে থেকেই শুরু করেছেন কর্মিসভা। সেভাবে দিনহাটাতে রাজনৈতিক কর্মসূচি করতে নির্বাচনের পর দেখা যায়নি বিজেপিকে। এদিকে যদিও বিজেপি প্রার্থী অশোক মন্ডল বলেন, ২০০৬ সালে যিনি লালের ঝান্ডা ধরে হেরেছিলেন তিনি আবার তৃণমূল কংগ্রেসের ডান্ডা ধরেছেন। দিনহাটায় জয় হবে বিজেপির।

advt 19

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...