Thursday, June 25, 2026

অভিষেক-সহ পাঁচজনের বিরুদ্ধে খোয়াই থানার মামলায় তদন্তকারীকে কড়া চিঠি দিয়ে বিপাকে ফেললেন কুণাল

Date:

Share post:

ত্রিপুরার খোয়াই থানার মামলার ( অভিষেক+5) তদন্তকারী অফিসারকে কড়া চিঠি দিয়ে আইনি বিপাকে ফেললেন কুণাল ঘোষ। তদন্তকারী অফিসারের বিরুদ্ধেই আদালতে যাওয়ার আইনি প্রক্রিয়া শুরু করে পাল্টা চাপ বাড়িয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক।

চিঠিতে তিনি তাঁর পূর্ণাঙ্গ বয়ান লিখেছেন। এই র এবং ঘটনার দিনের একটি সিডি তদন্তকারীকে অফিসারকে দিয়ে তিনি লিখিতভাবে বলেছেন, আমি আপনার 41A নোটিসে সাড়া দিয়ে দেখা করতে গিয়েছিলাম। কিন্তু আপনি আমার বক্তব্য একটি লাইনও লিপিবদ্ধ করেননি। সিডিও নিতে চাননি। তাই আমি স্পিড পোস্টে পাঠালাম। আমার বয়ান এবং সিডি কেস রেকর্ডে অন্তর্ভুক্ত করুন এবং এগুলি কোর্টে পেশ করুন।

বুধবার বিকেলে খোয়াই থানায় চিঠিটি পৌঁছে গিয়েছে।

 

লিখিত বয়ানে কুণাল দেখিয়েছেন কেন অভিষেকসহ ছয় নেতার বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ ভিত্তিহীন। উল্টে পুলিশের যাবতীয় আইন বহির্ভূত কাজ তুলে ধরেছেন তিনি। কুণাল প্রশ্ন তুলেছেন কেন তাঁর জেরার ভিডিও রেকর্ডিং হয়নি?

 

কুণালের আইনজীবী অয়ন চক্রবর্তী বলেন,” তদন্তকারী অফিসার যদি এই বয়ান এবং সিডি তদন্তে অন্তর্ভুক্ত না করেন, তাহলে আমরা আদালতে ওই অফিসারের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত তদন্তের অভিযোগ আনব। আমরা জানাব নোটিস দিয়ে ডেকেও যথাযথ বয়ান নেওয়া হয়নি। তদন্ত পক্ষপাতদুষ্টভাবে করা হয়েছে। ”

উল্লেখ্য, সেদিন এন সি সি থানায় এই জেরা পর্ব শেষের পর তদন্তকারী অফিসার লিখে দেন কুণাল আইনমাফিক সহযোগিতা করেছেন। তারপর সেখানেই অসুস্থ হয়ে পড়েছিলেন কুণাল।

advt 19

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...