Wednesday, June 24, 2026

ধোনির বুদ্ধিতেই গ‍্যালারিতে বান্ধবীকে বিয়ের প্রস্তাব দীপকের, জানালেন দীপকের বাবা

Date:

Share post:

গতকালই পাঞ্জাব কিংস( Punjab kings) ম‍্যাচের পর গ‍্যালারিতে দীর্ঘদিনের বান্ধবী জয়া ভরদ্বাজকে বিয়ের প্রস্তাব দেন দীপক চাহার ( deepak chahar)। আর এই বুদ্ধি নাকি দীপককে দিয়েছেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি( ms dhoni)। শুক্রবার এমনটাই জানালেন দীপক চাহারের বাবা লোকেন্দ্র সিং চাহার।

এক সংবাদমাধ্যমে লোকেন্দ্র সিং চাহার বলেন,” ধোনির সঙ্গে বিয়ের প্রস্তাব দেওয়া নিয়ে পরামর্শ করেন দীপক। সেই সময় ধোনি দীপককে বলেছিলেন দিল্লি ক‍্যাপিটালসের ম‍্যাচের পর প্রস্তাবটি দিতে। কিন্তু দিল্লির বিরুদ্ধে ম‍্যাচ হেরে যাওয়ায় সিদ্ধান্ত বদল করেন দীপক। কিন্তু বৃহস্পতিবারও ম‍্যাচ হারে সিএসকে। তবে বিয়ের প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত বদল আর করেননি দীপক।”

পাঞ্জাব কিংস ম‍্যাচের পর গ‍্যালারিতে দীর্ঘদিনের বান্ধবী জয়া ভরদ্বাজকে বিয়ের প্রস্তাব দেন দীপক চাহার। আর সেই প্রস্তাবে সম্মতিও দেন জয়া। এরপরই একে অপরের হাতে আংটি পরিয়ে শুভ কাজ সম্পন্ন করেন দীপক ও জয়া। আর মুহুর্তে সেই ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। দীপকের এই কর্মকাণ্ড দেখে অবাক হয়ে যায় ক্রিকেট প্রেমীরা।

আরও পড়ুন:আসন্ন বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে নামার আগে বাবর আজমদের বার্তা রামিজ রাজার


advt 19

 

Related articles

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...