Wednesday, June 24, 2026

করোনার টিকার লাইনে দাঁড়িয়ে সিভিক ভলান্টিয়ারের মারে বৃদ্ধর মৃত্যু, ধুন্ধুমার চাঁচলে 

Date:

Share post:

করোনা টিকার লাইনে দাঁড়িয়ে সিভিক ভলান্টিয়ারের মারে বৃদ্ধর মৃত্যু। ধুন্ধুমার চাঁচলে । বৃহষ্পতিবার মালদহের চাঁচল ২ব্লকের ধানগাড়া বিষণপুর হাই মাদ্রাসা স্কুলে ঘটনাটি ঘটে। এই ঘটনা ঘিরে তীব্র উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। পরিস্থিতি সামাল দিতে চাঁচল থানার বিশাল পুলিশবাহিনী।

পুলিশ সূত্রে জানা যায় মৃত ওই ব্যক্তির নাম, আরজাউল হক (৬৫) বাড়ি চাঁচল ২ নম্বর ব্লকের ধানগাড়া গ্রাম পঞ্চায়েতের এলাঙ্গী গ্রামে। মৃতের পরিবারের অভিযোগ যে, এদিন ওই হাই মাদ্রাসা স্কুল করোনার টিকা নিতে আসতে গেলে সিভিক ভলেন্টিয়ার এর মারধরের ফলেই ওই বৃদ্ধের মৃত্যু হয় বলে অভিযোগ। তাদের এই অভিযোগ যে এদিন ওই টিকা কেন্দ্র শিবিরে সিভিক ভলেন্টিয়ারেরা তাদের নিজেদের লোকেদেরকে টিকা পাইয়ে দেওয়ার জন্য অন্যান্যদের সাথে দুর্ব্যবহার এবং মারধর করে বলে অভিযোগ। এরপর ওই ঘটনার প্রতিবাদ করতে গেলেই এদিন ঘটনার বিবাদ বাধে।

 

যদিও চাঁচল থানা পুলিশের দাবি হূদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই বৃদ্ধের। বরং বৃদ্ধের আত্মীয়রা চাঁচল থানার একসিডেন ভলেন্টিয়ারকে ব্যাপক মারধর করে বলে অভিযোগ।

পুলিশ প্রশাসন সূত্রে জানা যায়, এদিন চাচল ২ নম্বর ব্লকের ধানগাড়া গ্রাম পঞ্চায়েতের ধানগাড়া বিষণপুর হায়মাদরাসা স্কুলের করণা টিকা কেন্দ্রের শিবিরের আয়োজন করা। এ দিনের শিবিরে ওই গ্রাম পঞ্চায়েতের মোট তিন হাজার ব্যক্তিদের মধ্যে টিকাকরন করার জন্য মোট আটটি কাউন্টার করা হয়। দিনভর টিকা দেওয়ার পরে এক হাজার ব্যক্তিকে টিকা দেওয়া অবশিষ্ট থেকেই যায়। এর পরেই এদিন বিকেলে ঘটনাটি বিবাদ বাধে বলে জানা গিয়েছে।

advt 19

 

Related articles

যোগী-রাজ্যে ঝলসে মৃত তরুণীর নিথর দেহ এল জগৎবল্লভপুরের বাড়িতে 

উত্তরপ্রদেশের লখনৌয়ে আগুনে পুড়ে মৃত হাওড়ার জগৎবল্লভপুরের তরুণী অনামিকা সামন্তর (২৭) কফিনবন্দী নিথর দেহ বুধবার আনা হল জগৎবল্লভপুরের...

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...